-
“প্রতিশ্রুতি ”
সুফিয়া লিপি
৯/১০/২০২২।সূর্যটাকে তোমার কপালের টিপ করে দিবো,
মেঘগুলো দিবো চুলের ভাজে ভাজে;
শুধু কথা দাও তুমি আমার হবে।।ফুলের সুরভি এনে তোমার গায়ে জড়াবো,
পাখির ডানায় চড়ে আকাশ দেখাবো;
শুধু কথা দাও তুমি আমার হবে।।সাগরের জলরাশি এনে লুটাবো তোমার পায়,
তুমি বললে ঘর বানাবো পাহাড়ের গায়;
শুধু কথা দাও তুমি আমার হবে।।একটা হলুদ রং এর বিকেল দিবো,
যদি চাও জোছনামাখা রাতও দিবো;
শুধু কথা দাও তুমি আমার হবে।।শিশিরে ভেজা ঘাসের বিছানা দিবো,
যদি বলো আকাশের সবটুকু নীল ছিনিয়ে নিবো;
তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু হবো
তুমি প্লিজ আমার হয়ে যাও।।5 Comments
Friends
Nayeim Sheikh Kabir
@nayeim
নাজমুছ ছাকিব
@sakibn1975
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Arshadul Khan Tuhin
@arshadul-khan-tuhin
Foyzur Khan
@foyzur-khan
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Jubayer Al Mahmud
@jubayer


দারুণ মিষ্টি একটা কবিতা। এই আহ্বানে সাড়া না দিয়ে কী পারে!