Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 8 months ago

    নিজের সিদ্ধান্তগুলো নিয়ে অনুশোচনা করবেন না, নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন।
    ভালোবাসার অভাবে মানুষ মরে যায় না! একটা মানুষের অভাব আপনার কাছে দীর্ঘদিন থাকবে না! মানুষ সময়ের ব্যবধানে নিজেকে সবটা দিয়ে তৈরি করে! আসলে পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই, প্রিয় মানুষ প্রথম পরিচয়ে যেমন থাকে, কিছুদিন পুরানো হলে, মায়া ফুরিয়ে গেলে তেমন আগের মতো থাকে না, এই
    কারণে জীবন মানেই সুখ-দুঃখের মিশ্রন।

    সময়ের বিপরীতে আপনি শুধু মনে রাখবেন জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পেছনে একটা কারণ থাকে। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না। সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। জীবনের তাগিদে আপনার সবটা এলোমেলো হবে, সুখের হবে, দুঃখ আসবে এটাই স্বাভাবিক! কিন্তু মেনে নিতে কষ্ট হলেও আপনাকে হাসি মুখে এইসব গ্ৰহণ করতেই হবে! কষ্ট লাগলেও আপনাকে সহ্য করতে হবে, কারণ আপনার হাতে কিছুই করার থাকবে না তখন। একটা সময় সবকিছু যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি নিজেই বলবেন জীবন সুন্দর!

    মানুষের সব কিছুই ছোট ছোট। এই ছোট জীবনে, ভালবাসাবাসির দিন ছোট, সুখের দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। আজকাল কাউকে ভালোবাসি বলার আগে, বিশ্বাস করার আগে একটু ভেবেচিন্তে করবেন। কারন, কখনো কখনো নিজের দাঁতগুলোই জিভকে কামড়ে দেয়! ভালোবাসার বিশ্বাস যখন তাসের ঘরের মতো ভেঙ্গে পরে তখন “দুঃখিত” কিংবা “ক্ষমা কর” কথাগুলো বড় হাস্যকর!

    7
    1 Comment
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar