Profile Photo

মোঃ আরিফুল ইসলামOffline

  • am@mouriful
  • সকলি মানুষ
    মোঃ আরিফুল ইসলাম

    বৃহ্ৎ অট্রালিকায় কারো জন্ম,
    কেহ-বা কুড়ে ঘরে।
    কাহারো আছে ভূরি-ভূরি,
    কেহ-বা না খেয়ে মরে।

    কাহারো ভিক্ষার থলি,
    কাহারো গোলা ভরা।
    কেহ-বা সৎ পথে,
    কেহ-বা অসৎ ওরা কারা?

    কেহ-বা শরশয্যায়,
    কেহ-বা ছেলেহারা।
    কেহ-বা সুন্দর পরিবেশ,
    কেহ-বা ছন্নছাড়া।

    কেহ-বা হাসিখুশি,
    কেহ-বা কান্নার বেসে।
    কেহ-বা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান,
    কেহ-বা আউলিয়া দরবেশ এই দেশে।

    শত ভাগ মুসলমানের দেশে,
    মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে কে সে?
    কবি আরিফু বলে যায় হেঁসে,
    সকলি মানুষ অবশেষে।

    11
    3 Comments
Skip to toolbar