Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra

    • 4 years ago

    জোছনা রাতের কথামালা
    বাসু মৈত্র
    —–+++++—–
    পূর্ণিমার আলো শাশ্বতীকে উদ্বেলিত করে
    আজ ভরা পূর্ণিমার রাত
    জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে
    তাতে মন ভরে না শাশ্বতীর
    ছাঁদে উঠে পূর্ণ চন্দ্র দেখতে চায়।
    এমন সময় মোবাইল ফোনটা বেজে ওঠে
    মোবাইলটা কানে ধরতেই অপর প্রান্তে বেজে ওঠে
    “চাঁদে হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো
    ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো”
    রিংটোন পাল্টিয়েছো? হ্যাঁ
    কেনো? তোমাকে গানটা শোনাবো বলে।
    ও, তাই? এ্যা-ই শোন-না, আমার ঘরে প্রচুর চাঁদের আলো
    তাই? আমার ঘর একে বারে অন্ধকার
    প্রকৃতির আলো নেই, তবে……
    তবে কী?
    তুমি যদি থাকতে তাহলে ঘরময় আলোয় ভরে যেতো
    তাই বুঝি?
    তোমাকে দেখার পর থেকে
    চাঁদের আলো আর আমায় টানে না
    তোমাকেই কাছে টানে চোখের নেশায়
    চাঁদ না ছাই!ছাড়ো ওসব কথা
    আমাদের ছাঁদে আসবে?
    এখানে চাঁদ-জোছনায় খেলা করে
    জোনাকিরা পিটপিট করে উড়ে উড়ে দোল খায়।
    তোমাদের ছাঁদ থেকে জোছনা দেখা যায়?
    জোছনা হয়তো দেখা যায়, কিন্তু আমি দেখতে পাই না
    কেনো? তোমার চোখে কোন সমস্যা?
    জন্ম থেকে কোন সমস্যা নেই
    তাহলে?
    ইদানিং এমনটা হচ্ছে
    তোমাকে দেখার পর থেকে
    যতো বার চাঁদ দেখতে চাই ততোবারই তোমার
    চাঁদ মুখটা আমার চোখের সামনে দেখতে পাই
    এমন হলে কে কবে চাঁদ দেখতে পেরেছে বলো?
    এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে
    আমি মোটেও চাঁদের মতো নই
    এরকম মন ভোলানো কথা-বার্তা বলবেনা বলে দিচ্ছি
    রেগে গেলে বুঝি?
    হ্যাঁ রেগে গেছি।
    এবার ঠিক ঠিকই তোমার মুখটায়
    চাঁন্দের মা বুড়ি বসে আছে।
    এ্যা-ই রিক্সায় চড়ে ঘুরতে যাবে?
    এতো রাতে? খেপেছো?
    চলো না, সংসদ ভবনের সামনে
    দেখবে সেখানে চাঁদের হাট বসেছে
    চাঁদের সাথে আমার কথা হয়
    প্রতিবারই বলে, ঘরে ফিরে যা
    কলঙ্ক লেগে যাবে, দেখিস না আমি এতো সুন্দর
    তারপরও আমাকে সবাই কলঙ্কিত বলে।
    বলবেইতো, তুমি যে চাঁদের চেয়েও সুন্দর
    সুন্দরের অনেক ভয়
    সবাই যে সুন্দরকে ভালোবাসে
    আমারও ভয়, আমিযে তোমায় ভালোবাসি
    কখনও হারিয়ে যদি আবারও শূণ্যতায় ফিরে যাই!
    ৯ অক্টোবর ২০২২, ঢাকা।

    7
    4 Comments

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar