Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun is with MD-ALI-AKBAR-SIDDIK and 154 others

    3 years, 7 months ago
    Profile picture
    3 years, 8 months ago

    কবিঃ মুহাম্মদ আল-মামুন
    কবিতাঃ৪২০।
    তুমি রবে…….
    ———————-
    জানি আমার পথের সঙ্গী হবে না কখনো
    তবুও তুমি রবে আমার পথের পথিক হয়ে।

    আমার আঙিনা মুখোরিতো হয়ে উঠবে না আর
    তবুও তুমি রবে ভিড়ের মাঝে অচেনা কেউ হয়ে।

    মন খারাপের রাতে থাকবেনা জানি পাশে
    তবুও তুমি রবে জোছনা হয়ে গা জড়ায়ে।

    আমার বুকের কষ্টগুলো দূর হবেনা জানি
    তবুও তুমি বুকের মাঝে ছবি হয়েই রবে।

    আমার কূল ভাংগার ঐ টেউয়ে ধ্বংস হচ্ছে সব
    তবুও তুমি রবে আমার ওপার কূল গড়ে।

    আঁধার রাতে শয়ন পানে রবে না তো আর
    তবুও তুমি রবে আমার নয়ন পাতে সেজে।

    জীবন প্রদীপ নিভো নিভো স্বপ্ন ছোটে তোমার পিছু
    তবুও তুমি রবে প্রদীপ আলোয় ঝাপসা ছবি হয়ে।

Skip to toolbar