Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    • 4 years ago

    বিপ্রতীক
    এবং অপর জন….৮

    বহুদিন আগে, ব্যাপক কসরত করে
    একটা বন্দুক পেয়েছি আমি।
    কতদিন দরোজায় দাঁড়িয়ে থেকেছি
    বিকেল গড়িয়ে, রাত
    মাসের পর মাস।
    বছর গড়িয়ে যুগ
    আমার কাঁধে বন্দুক।।
    অঙ্গ যেন, এতোদিনের সাথী
    কোনদিন ব্যবহার করিনি।।

    হঠাৎ আজ, ভাবি
    বেঁচে আছেতো আমার সাথী,
    না হয়, মারি
    দু’একটা মানুষ।
    ভাবলামই না হয়,
    ওরা পাখি।।

    10
    3 Comments
Skip to toolbar