Profile Photo

Kaniz Fatema SazinOffline

  • KF-Sazin
  • Profile picture of Kaniz Fatema Sazin

    Kaniz Fatema Sazin

    3 years, 8 months ago

    অনেকদিন পর ভাইয়ের রুমে রাত্রি বেলা শুয়েছি। ভাইয়া বহুদিন বাসায় না আসায় একলা ঘরটার বিছানায় একটা অন্যরকম ঘ্রান আছে।
    মাত্র দুইমাস আগেও ঘরটায় আমার রোজ আনাগোনা ছিলো, শখ করেই পড়তে বসতাম ওর টেবিলে, একঘেয়েমিতা কাটাতে। আমার রুমটায় তখন যেতে ইচ্ছে করতো না কারন আম্মু ভাইয়ার ঘরটা সবসময় এতো সুন্দর করে ঘুছিয়ে রাখতো যে ভালোই লাগত এখানটায় সময় কাটাতে। প্রায়শই আমি আমার ঘরে ফিরতাম না, মধ্যরাত অবদি অংক কষে, পিঠ নেতিয়ে আসলে শুয়ে পড়তাম একরাশ স্বপ্ন আর ক্লান্তি নিয়ে। স্বপ্ন সেকি বিরাট চোখ উজার করা স্বপ্ন। তখন ঝড় চলে বিরাট ঝড়। অশান্ত বিচ্ছিরি ঝড়। মনে হচ্ছিলো দিনকেদিন এক একটা লেকচার সীট আর প্রশ্নব্যাংক গাইডে নিজেকে তলিয়ে ফেলছি। তাতেই ক্ষান্ত নয় চারপাশ ফোসফোস শব্দ শোনা যেতো শব্দটা বলত
    “পড় না হয় মরো, তোমার জীবন বৃথা হয়ে যাবে।” ফোসফোস শব্দের সাথে একটা অদৃশ্য শক্তি আমার গলা চেপে ধরত, নিশ্বাস বন্ধের উপক্রম। আমি হা করে হাওয়া গিলতাম। হাত পা ধমনী, মাথার দুপাশের রক্ত শিরা অবদি কাপতঁ। তবুও একটা স্বপ্ন দেখেই চলতাম ঝড় থামবে সেই স্বপ্ন।
    আজকে অনেকদিন পর ভাইয়ের রুমে গিয়ে বালিশে মুখ চেপে শুয়ে রইলাম। চোখের সামনে ভাসতে থাকলো সময়গুলি।
    হ্যাঁ ঝড় থেমেছে। চারপাশ লন্ডভন্ড করে দিয়ে গেছে। ভাবলাম বৃষ্টির পরের সময়টা কিরম অবিশ্বাস্য সুন্দর হয়। কিন্তু ঝরের পরের সকালটা সর্বদা ম্লানই হয়, কারন ঝড় চিহ্ন রেখে যায়। দানব আচরেরঁ চিহ্ন। ভেঙে দিয়ে যায় সুপ্রিয় অনেক কিছুই। ভাবছি, বৃষ্টি আর ঝড় দুটোই উপর থেকে আসে তবুও তাদের কত পার্থক্য। আমার মনে গহিনে সেইসময়ের ঝড় গুলো মোটা ক্ষত করে গেছে, মাঝে মাঝে মনে হয় চিৎকার পেড়ে কাদিঁ, কিন্তু কখনো আর কাদাঁ হয়ে ওঠে না। ঝড়ে আমার মেঘ চিমিয়ে শুকিয়ে গেছে যে জল পড়বে কি করে।
    …SAZIN

    7
    3 Comments

Kaniz Fatema Sazin

Student

Skip to toolbar