Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 4 months ago

    নির্ঘুম রাতের
    এলো মেলো ভাবনা
    (পি.কে.সরকার)

    কর্মব্যস্ত দিন শেষে,
    ক্লান্ত দেহ ঘরে ফিরে।
    শুরু হয় রাতের নিস্তব্ধতা –
    স্বপ্ন ধরা বা স্বপ্ন ছোঁয়া অথবা
    স্বপ্নকে না পাওয়ার আক্ষেপে।

    রাত যত গভীর হতে থাকে,
    ভাবনা গুলো তত অগোছালো হতে থাকে।
    দূর থেকে ভেসে আসে শেয়ালের ডাক,
    নিশাচর প্রাণীর বিচিত্র শব্দ।
    কখনও কখনও ট্রেন যাওয়া-আসার শব্দ,
    একটা সময় শব্দগুলো মিলিয়ে যেতে থাকে।
    শুধু দেওয়ালে টাঙানো ঘড়িটি,
    টিক টিক শব্দে চলতে থাকে-
    চলবে আমৃত্যু।

    মন তখন কল্পনার জগতে-
    স্বপ্নকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে,
    চলতে থাকে পিচঢালা পথটির শেষ প্রান্তে।
    শুরু হয-
    কুয়াশার চাদরে মোড়ানো,
    বিস্তীর্ণ সবুজের বুক চিড়ে,
    এঁকে বেঁকে চলা মেঠো পথটি।
    একলা জেগে থাকা,চাঁদের আলোয়,
    স্বপ্ন তোমায় ভীষণ মায়াবী লাগছিল।
    তোমায় সঙ্গে নিয়ে অনেকটা সময় চলেছি।

    হঠাৎ!
    কোনো পদ চিহ্ন না রেখে,
    স্বপ্ন তোমায় সঙ্গে নিয়ে।
    মনুষ্য সৃষ্ট যান্ত্রিক সভ্যতা থেকে,
    অনেক অনেক আলোক বর্ষ দূরে-
    নিজেকে আবিষ্কার করলাম,
    নৈসর্গিক প্রকৃতির মাঝে।
    তোমায় নিয়ে –
    কতটা সময় কাটিয়েছি!
    সে হিসেব করিনি।

    কিন্তু-
    শীতার্থ কুকুর ছানাগুলোর করুণ আর্তনাদে,
    নিজেকে পুনরায় ফিরে পেলেম,
    মনুষ্য সৃষ্ট যান্ত্রিক সভ্যতায়।
    -অবাক হয়নি!
    চলতে হবে আমৃত্যু,
    দেওয়াল ঘড়িটির মত।

    বেরসিক সময়-
    মুচকি হেসে বলে-
    আর কত!
    আগামী তোমায় ডাকছে।
    কল্পনায় স্বপ্নকে রেখে,
    বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে,
    হয় নিজেকে হারিয়ে,
    নয় সবাইকে ছাড়িয়ে,
    অবিরাম ছুটে চলায় মনুষ্য জীবন।

    5
    2 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar