Profile Photo

Ilhaam Binte AnsarOffline

  • IlhaamBinteAnsar
  • Profile picture of Ilhaam Binte Ansar

    Ilhaam Binte Ansar

    • 4 years ago

    মাকে যদি মনের কষ্টগুলো বলতে পারতাম। ছোট বেলায় যেমন কেও বকা দিলে বা একটু আঘাত পেলেই মায়ের কাছে ছুটে যেতাম তেমনি মায়ের কোলো মাথা রেখে একটু কাঁদতে পারলেই যেনো মনটা হালকা হয়ে যাবে। তিনি মাথায় হাত বুলিয়ে দিলেই বুকের উপর থেকে পাথর নেমে যাবে। কিছু সময়ের জন্য হলেও আমি বুক ভরে নিশ্বাস নিতে পারবো। শত রাত নরম বালিশে মাথা রেখেও যখন ঘুম হয় না তখন হয়তো মায়ের কোলে মাথা রাখলে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো। কিন্তু সবশেষে বুঝতে পারি এটা সম্ভব না। বয়স বাড়ার সাথে সাথে মা আর আমার মধ্যে একটা অদৃশ্য দেয়াল বেড়ে উঠেছে। ঐ দেয়াল টোপকে কেনো জানি আমি কিছুতেই মায়ের কাছে যেতে পারি না।

    এখন মাঝে মাঝে রাত হলে আমি মায়ের পাশে এসে দাড়াই। মা যেখানে বসেন তার পাশেই মোড়া পেতে বসি। মায়ের দিকে তাকানোর সাহস হয় না আমার। আমি জানালার এক পাশে মাথা রেখে আকাশের দিকে তাকাই। তারপর হঠাৎ মা প্রশ্ন করেন, কি হয়েছে? ঘুমাবি না? আমি হাজারটা চিন্তা মাথায় নিয়ে মুচকি হেসে বলি, কিছু হয়নি মা। ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেছে। তারপর মা কিছু বলেন না আর আমিও কিছু বলি না। আমাদের মাঝে এতোটাই নিরবতা বিরাজ করে যে, আমি বাতাসের শব্দটাও স্পষ্ট টের পাই। মেঘ তো আকাশে জমে তবে বৃষ্টি যে আমার চোখে মাকে সেটা আর বুঝতে দিতে চাই না। আমি চুপচাপ উঠে আসি। অদৃশ্য দেয়ালের ওপাশ থেকে মা আমার দীর্ঘনিশ্বাস শুনতে পান না। আমিও একটা বোকা। মনে মনে বলি, “মাকে যদি মনের কষ্টগুলো বলতে পারতাম।”

    -ইলহাম বিনতে আনসার

    5
    5 Comments

Friends

Skip to toolbar