Profile Photo

অনুপম হাসানOffline

  • Anupam-Hasan
  • Profile picture of অনুপম হাসান

    অনুপম হাসান

    3 years, 7 months ago

    গল্প, উপন্যাস, নাটক কিংবা কবিতা নয়– লিখি নীরস প্রবন্ধ। যাকে বলে সৃজনশীল সাহিত্যের সমালোচনা; কেউ কেউ আলোচনাও বলেন। প্রকৃতপ্রস্তাবে সমালোচনাই। সৃজনশীল লেখকরা আবার সমালোচনা সহ্য করতে পারেন না, প্রায়শ ক্ষিপ্ত হন সমালোচকের ওপর। অথচ সৃজনশীল লেখা সমালোচকের হাতে না পড়া পর্যন্ত তার কদর হয় না। লেখক চায়ও তার গল্প উপন্যাস কবিতা বা নাটক নিয়ে কোনো সমালোচক লিখুক; আর সেটা শুধু প্রশংসা। সেটা কো প্রকৃত সমালোচকের কাজ নয়। নির্মোহ না হলে সমালোচক চাটুকারে পরিণত হন।
    তারপরও কেন কিভাবে যেন সমালোচনার ধারাটাতেই থেকে গেলাম; কুড়ি বছরের বেশি সময় ধরে সমালোচনা লিখতে লিখতে হাঁপিয়ে না উঠলেও এখন খানিকটা বিরক্তিই লাগে। তুলট প্ল্যাটফর্মে কী কী বিষয় নিয়ে লিখব, সেটা এখনো ভেবে শেষ করতে পারি নি। নিশ্চয় কোনো নতুন বিষয়ে লিখব।।

    12
    6 Comments
Skip to toolbar