-
মেধার বিসর্জন
সোমাশুনেছি ছেলে তোমার বি এস সি শেষ করেছে
তা এবার কী করবে ভাবছো?
দেশে থাকছে না বিদেশে যাচ্ছে?এখন তো যুগের হিড়িক
দেশে থাকতে চায় না কেউ
বিদেশের একটা ডিগ্রী থাকতেই হবে
নয়তো ভালো চাকরি নেই কোথাও।কেউ বা ফেরে ডিগ্রী শেষে
কেউ বা সেখানে বসত গড়ে
মা, মাটি আর দেশকে ভুলে
সেথায় থাকে বিলাস ভরে।দেশের শিক্ষা কী এতটাই নিম্ন বা মানহীন
তবে বাইরে পড়ার কেন আশ?
দেশমাতৃকার বন্ধন ছেড়ে
প্রবাসে যেন স্বর্গ বাস।দেশের মেধা দেশের কাজে
থাকা যে বড় প্রয়োজন
সন্তানকে বোঝানোর দায়িত্ব
নিতে যদি চায় প্রিয়জন।প্রবাস জীবন সত্যিই কী মধুর
কখনো কী আমরা জানতে পারি?
নিজের ঘর কুঁড়েঘর হউক
তবুও যে শান্তিতে থাকতে পারি।বিদেশ যদি যেতেই হয়
একটাই মন্ত্র নিয়ে যাব
দেশের সন্তান দেশেই ফিরব
দেশের কাজেই রত হব।মা, মাটি যে সমান মোদের
দু’মায়ের আদরে বড় মোরা
কেউ দিয়েছে জন্ম মোদের
কেউ রেখেছে ছায়ায় ঘেরা।আজ হতে তাই এই যেন হয়
একটাই মোদের হৃদয় পণ
মেধার বিকাশ দেশেই হবে
করবো না মেধার বিসর্জন।দেশের সন্তান দেশের মানুষের
কল্যাণে কাজ করে যাব
বিদেশের শিক্ষা যোগ করে নিয়ে
মাতৃভূমির সম্মান রাখবো।সময়ের ফেরে আজ যে রাজা
কাল সে ফকির হতে পারে
জীবনের মৌলিক চাহিদা পূরণ
দেশে থেকেও হতে পারে।12 Comments-
-
আমার ভাবনাও এমন ছিল কিন্তু বাস্তবতা এখন অন্য কিছু ভাবায়। যে মেধার কথা বলছেন ,তার কতটা মূল্যায়ন হয় এখানে! তারপরো সব হিসেব বাদ দিয়ে নিঃস্বার্থভাবে কিছু করতে চাইলেন কিন্তু সেটার জন্য কোন সাপোর্ট কী পাওয়া সম্ভব! আমার কথাগুলো গা-বাচানো হতে পারে কিন্তু এগুলো এখন আমায় সত্যি ভাবায়।
-
এই দেশে যেই সুযোগ-সুবিধা রয়েছে তা বিদেশের তুলনায় কন অংশে কমনা। তবে বন্ধু পৃথুলা একটা বিষয় ঠিক বলেছে। তা হল সাপোর্টের খুব অভাব এদেশে। ধরুন এদেশে কেউ একজন যুগান্তকারী কোন ভাবনা তুলে ধরল সবার মাঝে যে ভাবনা বদলে দিতে পারে গোটা বিশ্বটাকে কিন্তু সেই ভাবনা কয়জন মন দিয়ে শুনবে? যারা শুনবে তারা কতটুকু বুঝবে? যারা বুঝবে তারা কতটুকু এগিয়ে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি ব্যাক্তিগত খুব চিন্তিত।
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


দারুণ লিখেছেন