Profile Photo

Md Suruzzaman ShohelOffline

  • suruzzaman
  • Profile picture of Md Suruzzaman Shohel

    Md Suruzzaman Shohel

    3 years, 8 months ago

    গভীর রাতে, আঁধার রাতে, আকাশপানে চাই
    নিকষ কালো, নেই আলো, আপনাকে হারাই
    হুতুম পেঁচা, ডাকে একা, চুপটি মেরে বসে
    কেমন করে, ভীষণ জ্বরে, একাকিত্ব বাসা বাঁধে
    চাঁদ নেই, তারাও ঔ, মিশে গেছে শূন্যে
    সুখ আমার, হয়েছে উজাড়, ছল চাতুরির বুননে
    ইচ্ছে করে, বাদুড় হয়ে, উড়াল দেই আসমান
    অন্ধ সেজে, সন্ন্যাসী বেশে, ছেড়ে দেই সব অভিমান
    ভালোবাসা, নিভু আশা, হয়নি যে পাওয়া
    দিয়ে জানি, নিয়ে গ্লানি, পূর্ণ হয়নি চাওয়া
    এই যে দেখো, কাছে আরো, স্পর্শ করে বুক
    ধ্বনিত হবে, অনুভবে তবে, জ্বালাময়ী অসুখ।
    ———————————
    জ্বালাময়ী অসুখ
    ~মোঃ সুরুজ্জামান সোহেল~

    7
    8 Comments
Skip to toolbar