Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    3 years, 8 months ago

    আর কোন উৎসবে হাসবো না
    আর কোন নিরবতায় তোকে পাবো না।

    তুই আর আসবিনা সুখ নিয়ে
    তুই খবরও নিবিনা আমার অসুখে।

    আর কোন মুহূর্তে ঝগড়াও হবেনা,
    ঝগড়া শেষে চুমুতে ঠোঁটও ভিজবেনা।

    এভাবেই তুই আমি একবিংশ শতাব্দীর
    দুঃখী উপন্যাস হলাম, আমাদের অপূর্ণতা নিয়ে।

    6
    8 Comments
    • শুভেচ্ছা ও মুগ্ধতা সুন্দর অনুভূতি প্রকাশের জন্যে…

      • এটা কবিতা। হতে পারে। আমি যে শুধুই আমার কথা বলেছি।

      • কবিদের ভীড়ে অধিকাংশই অভিনেতা-কবি… কথাগুলো সত্যিই আপনার হ’লে আপনি সেই দলে পড়েন না… কেননা “সবাই কবি না, কেউ কেউ কবি”

      • আমার জানামতে এখানে সবাই নিজেদের কথাই বলে বা লিখে। আর কবি বা লেখক তা বলে কয়ে হয়না, প্রেমের মত কখন যে হয়ে যায়, আবার অকালেও হারায়। যেমন সুকান্ত ভট্টাচার্য্য।

      • সব কবি লেখক তাদের কবিতা ও গল্প নিজেদের ব্যক্তিগত জীবনের ঘটনা থেকে লেখে না… বেশিরভাগ সময়ই নিজের দেখা / শোনা ঘটনা, কল্পনা বা অপূর্ণ ইচ্ছে থেকে লিখে থাকে… এই জন্যে বলেছি, শুধু মাত্র নিজের জীবনের কথা অথবা বর্তমান সময়কে খুব কম কবি সাহিত্যিক আছে, কবিতা বা গল্পে আনতে পারে…

    • কবিতার ভাবনায় ও ছন্দে বেশ কারুকাজ আছে।

    • “এভাবেই তুই আমি একবিংশ শতাব্দীর
      দুঃখী উপন্যাস হলাম, আমাদের অপূর্ণতা নিয়ে।” এই লাইন দুটি অন্যরকম একটা দোলা দিল মনে! বেশ লিখেছেন বন্ধু! শুভেচ্ছা নেবেন!

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar