-
23 এপ্রিল, 2015
আমার জন্মভূমি
ফয়জুল্লাহ সাকি
কোথায় আছে এমন শোভা
আহা! কি যে মনলোভা
সবুজ চাদর ঢাকা,
মিঠা পানির বয় যে ধারা
মন করে দেয় বাঁধন হারা
কোন সে তুলির আঁকা।
ঘুম চেতনে এমনি দেশ
পাইনি কোথাও খুঁজে,
ধন্য জনম দুচোখ যেন
এই এখানেই বুজে॥
শীত গরমের মাঝের ছোঁয়া
দেহ শীতল হাওয়ায় ধোয়া
অন্ন ভরা বাটি,
ঠিক যেন এ মায়েরই কোল
আদর স্নেহের শাড়ীর আঁচল
মাটি শীতল পাটি,
এখন বুঝি সবাই মিলে
স্রষ্টা কেন পূজে,
এই মাটিতেই স্রষ্টা যেন
আমার মাথা গুজে।1 Comment
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor


শুভেচ্ছা