Profile Photo

Foyzullah SakiOffline

  • Foyzullah-Saki
  • চুলায় দিয়ে ভাতের পাতিল
    আগুন জ্বালো হারকিনে,
    ঠিক মনে হয় চলছো সবাই
    মাথায় কোন তার বিনে।
    শীত বা গরম সময় মতই
    ঠিকই তারা যায় আসে,
    দেশের গরম পরিস্থিতি
    সময় কিছুই চায় না সে।
    চাপার জোরে দেশ প্রেমিক আর
    জনগণের কী দরদ,
    সেই দেশ ও তার জনগণের
    রক্ত চোষে ছিঃ মরদ।
    নিজের ঝুলি ভরতে সবাই
    নতুন নতুন বানায় ফাদঁ,
    মনে মনে ভাবনা ওদের
    দেখবে কি আর কানায় চাঁদ।…Read More

    4
    1 Comment
  • নৌ ও বিমান আর বি জি বি
    কার যে ওরা সৈনিক,
    ঘাম হয়ে যায় রক্ত যাদের
    তাদের টাকায় দৈনিক।
    খুব আরামে দিন কেটে যায়
    রাতও নিদ্রা সুখে,
    ঘাম ঝরানো শ্রমিক থাকে
    অনিরাপদ দুখে।
    জান ও মালের নিশ্চয়তার
    জন্য হয়ে পুলিশ,
    যাদের টাকায় পেট চলে তোর
    তাকেই অস্ত্র তুলিস।
    তোরা সবাই মীর জাফরের
    বংশ থেকে নাকি,
    নিজের জন্য মালিক ছাড়িস
    আনিস শত্রু ডাকি।
    সত্যি যদি ম…Read More

    2
    1 Comment
  • অনেক ভালোবাসি মাকে
    সারা বছর আমি,
    তার মত আর অন্য কিছু
    পাইনি খুঁজে দামি।
    মমতা আর স্নেহের চাদর
    আমায় রাখে ঘিরে,
    দুখেও মিলে স্বান্তনা তার
    সুখ আসে তাই ফিরে।
    মা দিবস আজ এ কারণে
    বলছো ভালোবাসি,
    সারা বছর খোঁজ নিয়েছ
    মা কি ছিল মাসি।
    প্রভুর কাছে আর্জি শুধু
    সুস্থ রেখো মাকে,
    শেষ বিদায়ে মাথা যেন
    তার কোলেতেই থাকে।

    2
    1 Comment
  • যাক ঘুচে দুখ
    মাঠ রাখে যে সবুজ সাজে
    দালান গড়ে ইটের ভাঁজে
    রাস্তা বাঁধে হাতে,
    দিন ও রাতে চলছে কাজে
    শিল্প কারখানাতে।
    বাস ও রেলের ব্যস্ত রুটে
    মাথায় বোঝা যাচ্ছে ছুটে
    নাম পেয়েছে কুলি,
    নিচ্ছে তো কেউ ময়লা খুটে
    নিজের মানকে ভুলি।
    আর আছে কেউ নদীর ঘাটে
    লঞ্চ স্টীমারে সময় কাটে
    পণ্য করে খালি,
    কেউ ছুটে যায় বাজার হাটে
    সওদা ভরা ডালি।
    আরো অনেক মানুষ…Read More

    2
    1 Comment
  • 23 এপ্রিল, 2015
    আমার জন্মভূমি
    ফয়জুল্লাহ সাকি
    কোথায় আছে এমন শোভা
    আহা! কি যে মনলোভা
    সবুজ চাদর ঢাকা,
    মিঠা পানির বয় যে ধারা
    মন করে দেয় বাঁধন হারা
    কোন সে তুলির আঁকা।
    ঘুম চেতনে এমনি দেশ
    পাইনি কোথাও খুঁজে,
    ধন্য জনম দুচোখ যেন
    এই এখানেই বুজে॥
    শীত গরমের মাঝের ছোঁয়া
    দেহ শীতল হাওয়ায় ধোয়া
    অন্ন ভরা বাটি,
    ঠিক যেন এ মায়েরই কোল
    আদর স্নেহের শাড়…Read More

    2
    1 Comment
  • Profile Photo
    Fahim Hasan
    @fahim-hasan
Skip to toolbar