Profile Photo

Foyzullah SakiOffline

  • Foyzullah-Saki
  • Profile picture of Foyzullah Saki

    Foyzullah Saki

    4 years, 11 months ago

    নৌ ও বিমান আর বি জি বি
    কার যে ওরা সৈনিক,
    ঘাম হয়ে যায় রক্ত যাদের
    তাদের টাকায় দৈনিক।
    খুব আরামে দিন কেটে যায়
    রাতও নিদ্রা সুখে,
    ঘাম ঝরানো শ্রমিক থাকে
    অনিরাপদ দুখে।
    জান ও মালের নিশ্চয়তার
    জন্য হয়ে পুলিশ,
    যাদের টাকায় পেট চলে তোর
    তাকেই অস্ত্র তুলিস।
    তোরা সবাই মীর জাফরের
    বংশ থেকে নাকি,
    নিজের জন্য মালিক ছাড়িস
    আনিস শত্রু ডাকি।
    সত্যি যদি মানুষ তোরা
    মানবতা থাকে,
    অসৎ যে লোক আর যাবি না
    ওদের কোনই ডাকে।
    দায়িত্ব তুই করবি পালন
    দেশ ও দশের তরে,
    তোদের হাতেই কষ্ট মুছে
    শান্তি আসবে ঘরে।

    2
    1 Comment
Skip to toolbar