Profile Photo

গোধূলীর মৃত্যু অনুপমOffline

  • Anupam
  • বৃষ্টি কিংবা ভালোবাসা
    গোধূলীর মৃত্যু অনুপম
    ————————————

    আমি চাই আজ বৃষ্টি হোক
    শহর তোলপাড় করে;
    সব পলাশ শিমুল ভিজিয়ে দিয়ে বৃষ্টি হোক।
    ধূলো উড়া দিন,
    হঠাৎ বিমর্ষ সন্ধার আঁধারে;
    কবি মুখ লুকোয় যে কবিতায়;
    বৃষ্টির ছটায় মুক্ত হোক কবির বন্দিদশা।
    অন্তহীন মহাকাল থেকে-
    সীমাহীন বিবর্ণ দিনের গল্প লিখতে লিখতে;
    যে কলম কেঁদেছিলো চৈত্রের খরায়।
    তাকে তৃপ্ত করে দিয়ে;
    বৃষ্টি হোক।।
    বৃষ্টি হোক, বৃষ্টি হোক;
    আজ একবার তুলনামূলক জীবন থেকে বাঁচুক,
    সেই মানুষের রাত।
    একজন বলেছিলো,
    “বৃষ্টির মত স্নিগ্ধ কিছু হয়না”
    অথচ যে বলেছিলো;
    বৃষ্টি ভিজতে তার ভয়!
    তবুও আমি চাই আজ বৃষ্টি আসুক;
    ভয়ের সমস্ত প্রাচীর ভেঙে;
    ভিজে যাক তার চুল।
    ব্যাস্ত শহর তোলপাড় করে দিয়ে;
    হঠাৎ বৃষ্টি আসুক।
    সমস্ত দিনের শেষে,
    ক্লান্ত তার শরীর ছুঁয়ে;
    প্রসন্নতা পাক বৃষ্টি;
    নাম হোক তার, ভয় কিংবা ভালোবাসা।

    4
    2 Comments
Skip to toolbar