Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • বাংলাদেশের জয়
    বিশ্ব থেকে আনছে যারা বাংলাদেশের জয়
    জানাই সেলাম শ্রদ্ধা-চিত্তে আপন মহিমায়।

    লাল-সবুজের এই পতাকা চির বিশ্বময়-
    পত পত করে উড়ছে বুকে বিশ্বজুড়ে কয়।

    আমার ভাই- আমার বোন তাদের পরিশ্রম
    হয়নি বৃথা যায়নি মান হয়নি পন্ডশ্রম।-

    বাংলাদেশের জন্ম থেকে সময় বর্তমান-
    নানা সময় আনছে নানা সৈনিকেরা মান।

    মুক্তিযুদ্ধ, ক্রীড়া- সাফে নানা আয়োজন
    বাড়িয়েছে তারো চেয়ে হাফেজে কুরআন।

    সাকিব-রায়হান তাকরীমেরা আমার দেশের জয়
    এনেছে জিনে বিশ্ব মুকুট সবারই প্রাণময়।

    4
    2 Comments
Skip to toolbar