-
লাইফে বারবার হারে এক জায়গায় পঙ্গুর মতো পরে থাকার চেয়ে উঠে আরেকবার চেষ্টা করা সহজ। ধুকে ধুকে রোজ মরার চেয়ে একবার বাঁচা সহজ৷ নিজেকে পরাজিত মেনে নিয়ে থেমে যাওয়ার চেয়ে জয়ী না হওয়া পর্যন্ত পরিশ্রম করা সহজ । হারানো স্বপ্ন, হারানো মানুষ নিয়ে আজীবন কেঁদে, আফসোস করে মরার চেয়ে নতুন করে বাঁচার উদ্দেশ্য নতুন করে স্বপ্ন দেখা স্বপ্ন সাজানো সহজ। নিজেকে ঘৃণা করার চেয়ে ভালোবাসা সহজ। কারও প্রতি ঘৃণা, রাগ, অভিমান, প্রতিশোধ পুষে রাখার চেয়ে সবটা ত্যাগ করে শান্তিতে বাঁচা সহজ, মাফ করে দেয়া সহজ। মেনে নিতে না পেরে রোজ কোনো অবস্থানের জন্য আফসোস করার চেয়ে অবস্থাটাকে মেনে নিয়ে ভবিষ্যৎটাকে ভালো করা সহজ। অতীত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় চিন্তায় নিজেকে শেষ করে দেয়ার চেয়ে স্মৃতিকাতর হয়ে থাকার চেয়ে বর্তমানে বেঁচে থাকা সহজ। অন্যের সাথে নিজের জীবনের তুলনা করার চেয়ে নিজের জীবনকে ভালোবাসা সহজ৷ অন্য কেউ কখন আমার মূল্য বুঝতে পারল সে অপেক্ষা করার চেয়ে আগে নিজেকে মূল্যায়ন করা সহজ। নিজেকে কারও সাথে তুলনা করার চেয়ে নিজের অস্তিত্বকে সম্মান করা সহজ। কারও অবহেলা সহ্য করার চেয়ে নিজেকে ভালোবাসা খুব খুব খুব সহজ।
অতচ এই সহজ কাজ গুলোকে ছেড়ে আমরা কঠিনটাকেই বেছে নেই কেন জানি সব সময়। জীবনে সবচেয়ে জরুরি ব্যাপার হলো শান্তি। শান্তি পাওয়াটাই সবচেয়ে সহজ অথচ সেটাকে ছেড়ে আমরা অশান্তি নিয়ে বাঁচতে পছন্দ করি।লেখা: মৃত্তিকা☘️
5 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Md. Habibur Rahman
@habib
Drako Shajib
@drako
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
নাজরিন নাহার
@ria-muni19
S M Shahriar Hossain
@sm-shahriar
নির্বাসিত শব্দযোদ্ধা
@mahmudulmehidygmail-com
Sadia Islam Rimi
@rimi


মানুষের নিজেরও যে চেষ্টার প্রয়োজন নেই এটা নয় তবে প্রতিবেশ এবং পরিস্থিতির সমান্তরালে ‘সময়’ মানুষের সমস্ত না হ’লেও অধিকাংশ ক্ষতই সারিয়ে তোলে অনেকটাই শরীরের এ্যান্টিবডির মতো… হৃদয় উৎসারিত গহীনের কথাগুলো ভালো লাগলো… শুভ কামনা থাকছে… স্বাগত জানাই আমাদের আকাশে…