Profile Photo

Ilhaam Binte AnsarOffline

  • IlhaamBinteAnsar
  • Profile picture of Ilhaam Binte Ansar

    Ilhaam Binte Ansar

    3 years, 7 months ago

    প্রত্যেক বছর কিছু নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়।সবাই আমাদের জীবনে থেকে যায় না।বছর ঘুরে কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যায়।আর কিছু মানুষ থেকে যায়।
    ছোট্ট এই জীবনে কত মানুষের সাথে পরিচয় হয়েছে আর কতো জন আমাকে ছেড়ে গেছেন সেই হিসেব আমি রাখিনি।সবাইকে ভুলেও যাইনি আমি। জানি না আরো কতো মানুষের সাথে পরিচিত হবো আমি।যারা থেকে গেছেন আমার পাশে তাদের কাছে আমি কৃতজ্ঞ।তারা আমার ভূল,আমার ত্রুটি এক কথায় আমার আমিকে জেনেই পাশে থেকে গেছেন।
    মানুষ আসে, অনেক কিছু শিখিয়ে চলে যায়।আমার জীবনের শেষ দিন আমার পাশে কারা থাকবেন আমি জানি না।তবে আমি জানি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমার সাথে আমার রব ছিলেন।তিনি আছেন আর আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সাথে থাকবেন।

    – ইলহাম বিনতে আনসার

    7
    2 Comments

Friends

Skip to toolbar