Profile Photo

Nahian RubayetOffline

  • rubayet71
  • Profile picture of Nahian Rubayet

    Nahian Rubayet

    3 years, 7 months ago

    একটা একটা শব্দ খুঁজি সতর্কতায়
    ঠিক কোন শব্দে বললে সহজে বুঝবে
    যত সহজে বলতে চাই তত সহজে হয়ত যায়না বলা
    হৃদয়ের ভাষা না কি চোখে লেখা থাকে
    চোখে চোখ রেখে চেয়েছিলাম যেন অনন্তকাল
    তবুও যেন বুঝতে পারনি
    পাশাপাশি হেঁটে যাওয়ার দিন গুলো
    ভুলে যেতে পার
    ভুলে যেতে পার
    একই চায়ের কাপে চুমুক দিয়ে কাটিয়ে দেয়া সময়
    তুমি চলে যাওয়ার পর
    যেই পথ ধরে হেঁটে গেছি আমরা
    তাকেই খুব আপন মনেহয়
    ঘুঘুর ডাকের এক বিকেলে
    হাত ধরেছিলাম তোমার
    রাস্তা পার হওয়ার কালে
    শুকনো ফুলের পাপড়ির মত ঝরে গেছে সেসব দিন
    বাতাশে মিলিয়ে যাওয়া হাওয়াই মিঠাইর দিকে যেভাবে চেয়ে থাকে অবুঝ শিশু
    তার দুঃখটা ছুঁয়ে দেখ
    তেমন করে চেয়ে থাকি তোমার চলে যাওয়া পথের দিকে
    জানতাম ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ যাদু
    যার কারসাজি কেউ জানেনা
    ভালোবাসা না কি সহজে ভুলে যাওয়া যায়
    তবুও জুয়ার টেবিলে মুখোমুখি বসে তোমাকে বাজি ধরে প্রাণপণে লড়ে যাচ্ছি জীবনের সাথে
    জানি মরে যাব এক ভোরে
    অথচ তোমাকে পাব ভেবে মৃত্যুকেও
    পরাজিত করার সাহস হয়
    যদি পরাজিত হয়ে যাই
    ফিরে এস আমার গোরের কাছে
    দিয়ে যেও কখনো এক লাল রঙা জার্বেরা।
    আজ নাহয় এসব আলাপ থাক
    যাবতীয় বিষন্নতা একপাশে সরিয়ে রেখে
    চল পাশাপাশি গিয়ে দাঁড়াই ছাদের কার্নিশে
    দেখে ফেলি আরেকটি নতুন সকাল।

    ১৮০১০০২২
    চলে গেছে যে প্রেমিকা তার জন্মদিনে

    5
    8 Comments
Skip to toolbar