Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • অর্থের অভাব! এমন অবস্থায় সচ্ছলভাবে নিজের জীবন কিংবা পরিবার চালানো বুকের উপর পাহাড় চাপিয়ে দেওয়ার মতই। এমন অবস্থায় হতাশাগ্রস্থ হয়ে যায় অনেকেই, আবার অনেকেই অর্থনীতির ব্যাপারে হারাম ব্যবস্থাগুলাকে গ্রহণ করেন। কিন্তু না এভাবে হারাম উপার্জন আর কতদিন! পরিবর্তন নিয়ে আসুন নিজের মধ্যে। সম্পূর্ণ ভরসা করুন সেই মালিকের উপর যিনি আপনার সৃষ্টির পূর্বেই আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, ব্যবস্থা করেছেন আপনার পরিবারের সকলের রিজিকের। আর আল্লাহর কাছে সেভাবেই সহযোগিতা চান যেভাবে চাওয়া শিখিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে পাঠ করুন,

    اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ

    অর্থ: হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না।

    আসুন এই দোয়ার মধ্যে সূক্ষ্ম ভাবে যে মেসেজ আমাদের দেওয়া হয়েছে সেইটুকু অনুধাবন করার চেষ্টা করি। আমাদের জন্য হালাল রিজিক যথেষ্ট যদি সেটা আমরা চেষ্টা করে উপার্জন করে নিতে পারি। আমাদের জন্য নির্ধারিত যে রিজিক দেয়া হয়েছে এর বাইরে হারাম উপার্জন করার কোন প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের স্বল্প হালাল আয়ের মধ্যেই বারকাত দান করবেন যদি সেটা আমরা হালাল পথে উপার্জন করে নিতে পারি এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারি‌।

    6
    4 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar