Profile Photo

রক্তিম জয়Offline

  • RacktimJoy
  • Profile picture of রক্তিম জয়

    রক্তিম জয়

    • 4 years ago

    মৃত্যুর জন্ম

    ———————
    আমার মৃত্যু – তুমি প্রফুল্লিত হও
    একঝাঁক জনতার মত ঝাপিয়ে পড়,ভেজালমুক্ত শ্বাসরুদ্ধতায়।
    আমার মৃত্য – তুমি উল্লাসিত হও
    সমস্ত দর্শন বুকে চেপে, মিথ্যাচার করেই জীবন্ত যে আমি,
    আমাকে নাও,
    আমার মৃত্যুতে তুমি আনন্দিত হও, ক্লোরোফিল জন্মান্তরে।

    মরা নদীর মত পরে আছি অভিযোগ শরীরে
    শনাক্ত হয় লাশ, উচ্ছেদের উদযাপনে আবার মানুষ-
    আবারো মানুষেরই পড়ন্ত বিকেল,
    ফুরিয়ে যায় বিজ্ঞাপনের সংলাপে ও সংসদে।

    আমার মৃত্যু – তোমার কাছাকাছি থাকি
    প্রিয় সব কিছু অপ্রিয় হয়ে উঠলেই,
    তোমার কাছে যাই আর একমাত্র তোমাকেই চাই বিমূর্ত দুঃখে,
    যন্ত্রণায় তবু মুক্তিতে।

    সফলতা নির্ভরযোগ্য আশ্বাসিত হৃদয়ের ভালোবাসায়,কে হয়না উন্মাদ!
    অপরাধী নও অঝোর ঝরের রাত,
    প্রগাঢ় প্রাজ্ঞ ভালোবাসা।
    ক্ষমা চাইলে, চাইবে ক্ষমতা এবং ক্ষমতাধর,
    অন্ধগলি আর লুটেরার দল।
    প্রেম যেখানে সরলা নদী,হৃদয়ের সুরে থেকে যায়।

    আসো মৃত্যু,
    আমার মৃত্যু – দূরে কোথাও নিয়ে যাই-
    সহজে, সরলতায়- বিলবোর্ড কেলেঙ্কারি হীন,
    কাঁটাতার বিপন্ন পৃথিবীর ভালোবাসায়।

    5
    4 Comments

Friends

Skip to toolbar