Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • দশ বছর পর….

    শীতের মাঝামাঝি এক বিকেলে, গোধূলি লগ্নে।
    অতীত কে পিছনে ফেলে, বর্তমান কে পকেটে ভরে,
    বগলের নীচে দু’হাত মনের অজান্তে কখন যে ঢুকে গেছে স্বভাব জোয়ারে,
    কুয়াশার চাদর একটু একটু করে বুনোট শুরু করেছে,
    শীতের দাপট অট্টহাসি দিচ্ছে দাঁত বের করে,
    মেঠো পথ কেঁদে কেঁদে শরীর ভিজিয়েছে,
    সেই কান্নার জল মাড়িয়ে ভেজা চটি পায়,
    মোড় ঘুরেই বন্ধুর পথ,দৃষ্টি প্রসারিত করে,
    দশ বছর আগেকার এরকম একটি বিকেল,
    চোখের সামনে প্রজ্জলিত,
    চোখ পরে শিমুল গাছের দিকে,
    যৌবনের চিহ্ন মাত্র নেই,
    বার্ধক্যের শেষ প্রান্তে,
    খালি পা মলাট করা খাতা,
    ছেঁড়া দু’চারটি বই,
    তাইরে নাইরে গীত,
    মেইল ট্রেন এর মতো আওড়ে যাচ্ছে,
    হঠাৎ নীরবতা,
    রিক্সার বেলের আওয়াজ,
    বোরখায় আবৃত এক মুখ,
    চোখে চোখ,
    অচেনা একটি সুর,
    চোখের মধ্য অব্যক্ত ভাষা,
    রিক্সা থামে,
    ধীর পায়ে সামনাসামনি,
    বজ্রাঘাত হৃদস্পন্দন,
    চোখ দুটো টল টলে,
    দু’ফোটা অশ্রু বিসর্জন,মেঠো পথের কান্নায় মিলিয়ে যায়,
    পাঁচ অক্ষরের বাক্য,
    কেমন আছ?
    ঠাস করে কপাট খোলার শব্দ,
    অতীত দর্পন একে বেঁকে,
    মেইল ট্রেন,
    তবে অশ্রু কেন?
    এ মিলনের জলধারা,
    আবার পাঁচ অক্ষরের বাক্য,
    কেমন আছ?
    আবার মেইল ট্রেন,
    এ কন্ঠ পরিচিত, আপন,
    বগল থেকে মনের অজান্তে কখন যে হাত সরে গেছে,
    কেমন আছ?তোমার প্রতিক্ষায় এ পথে দশ বছর পর,
    সত্যি বলছি, তোমার প্রতিক্ষায়,
    দশটি বছরের অপেক্ষা,
    চিনেছ আমাকে?
    দশ বছর আগের বিকেল,
    দশ বছর পর…….।

    5
    3 Comments
Skip to toolbar