-
যন্ত্র বিলাস
———মনসুর রাজুআজ পালিয়ে ছুট দিয়েছি অবাধ নদীর নায়;
সাগর, পাহাড়, খোলা আকাশ, বন-বনানীর ছায়।
আজ পালিয়ে ছুট দিয়েছি ফেলে ধূসর শহর।
বিবর্ণ রাজ-পথ পেরিয়ে; পেরিয়ে গাড়ির বহর।
উড়ছি আমি, ছুটছি আমি, পুড়ছি জীবন আগুনে।
আজকে বোধহয় রঙ লেগেছে সাদা-কালো জীবনে।
বাধ্য এ মন অবাধ্য আজ; মানিনা কোন বারন।
পেরিয়ে যাব সাতটি সাগর, তেরো নদী, বন।
ছুড়ে ফেলে কেস ফাইল আর ছিড়ে ফেলে টাই।
ভেঙ্গে বসের চেয়ার ; আজকে কোন হুকুম নাই।
অফিস বসের চোখ রাঙ্গানী, বৌ এর ঘ্যানোর-ঘ্যান ।
আজকে বস-এ বুঝবে ঠেলা; কতো জলে কতো ফ্যান ।
আরফিয়াসের বাঁশি ভেসে আসে পুবাল বাতাসে।
আদ্র-আভাস, পুবাল বাতাস বইছে আপন সুবাসে ।
দীঘির জলে পা ভিজিয়ে মাছের লুকোচুরি
প্রজাপতির ডানায় ডানায় রঙের ছড়াছড়ি।
ঘাস ফড়িঙের ডানায় চড়ে ঘুরছি নানান দেশে ।
ঘুরে-ঘুরে ল্যান্ড করেছি সৈকতেরই পাশে।
হঠাত কেমন গুমোট আকাশ; বজ্র মেঘের পাশে।
গর্জে উঠে ভাসিয়ে দিলো সাগর জলোচ্ছ্বাসে।
তাকিয়ে-একি ! কোথায় আমি ? কোথায় সাগর কোলে !!
সাগর কোথায়? ভিজে গেছি বৌ এর হাতের জলে।
বলি এখন কয়টা বাজে ? অফিস কি আজ ছুটি?
জীবন আমার গেল তোমার বেলতে বেলতে রুটি।
হন্ত-দন্ত হয়ে ছুটে চলা তাই অফিস অভিমুখে।
বলতেই হবে কিসের জ্বালা? আছি দারুন সুখে ।
এইতো জীবন কাটছে দারুন যান্ত্রিকতার শহরে।
চাপলে বোতাম ছুটতে থাকা যন্ত্রগুলোর বহরে।*********
7 Comments
Friends
Md. Habibur Rahman
@habib
MdHelal-Uddin
@mdhelal-uddin
Rafiq-Ullah
@rafiq-ullah
Zohora Chowdhury
@zohora1
নুসরাত জাহান ইতু
@eitu17
Tazrin-Ratri
@tazrin-ratri
Muhaiminul Hoque
@muhaiminul-hoque
Anika
@anikaa
[email protected]
@sumaiyaalamsumu1999gmail-com



বেশ মজা পেলাম শেষটায় এসে।