-
“জীবন যদি পেতাম ফিরে”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনআদর যতন ভালবাসা
পারতো সবাই দিতে
ইচ্ছা করলে দুঃখগুলোও
পারতো কিছু নিতে ।ভালবাসা অনেক পাওনা
অনেক সুখের বাকী
দেনা পাওনা করলে কেউ
সেই প্রতীক্ষায় থাকি ।ইচ্ছা করে আরও অনেক
ভালবাসা পেতে
ইচ্ছা করে কাছে গিয়ে
ভালবাসা দিতে ।বেঁচে আছি বলেই বুঝি
সবই থাকলো পরে
বন্দী হয়ে আছি আমি
জীবন ছকের ঘরে ।জীবন যদি পেতাম ফিরে
ভুল হতো না আর
খর্ব কভু হতো না আর
কারও অধিকার ।11 Comments
Friends
Sohag Shek
@sohagshek
Bishal Dey ( Niloy )
@bishal
Dr. Shakil Al Mamoon
@samamoon
Nahian Hasan
@hasan009
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মিথিলা কনক
@methila06
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo



সুন্দর… শুভকামনা…