Profile Photo

রুপকথাOffline

  • RupKaTha
  • Profile picture of রুপকথা

    রুপকথা

    4 years, 11 months ago

    “তোমাকে চাই”
    ————————
    কবিতারা সব হারিয়েছে ভাষা,
    মেলে না যে শব্দ, মেলে না ছন্দ।
    কার জন্য লিখবো কবিতা? কে পড়বে?
    যার জন্য লিখবো কবিতা,
    সেই তো গেছে হারিয়ে।

    কোথায় পাবো তাকে খুঁজে?
    পাবো না তাকে খুঁজে,
    তার মত কবিতারাও আজ আমায়
    নিঃসঙ্গ করে চলে গেছে।

    সঙ্গহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি আজ
    অচেনা পথে ঘাটে,
    হারিয়ে গেলে খুঁজবে না কেউ
    দিবে না আমার নিখোঁজের বিজ্ঞপ্তি।

    তবুও আজ এই বিলবোর্ড নিষিদ্ধ শহরে,
    এক বুক “তোমাকে চাই” বিজ্ঞাপন নিয়ে,
    ঘুরে বেড়াচ্ছি তাকে খুঁজে পাবো বলে।

    8
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 03 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar