Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • জীবনাঙ্কে কাঁচা যে আমি।
    – সবুজ সিকদার

    হিসেবের খাতায় ,বেহিসেবি আমি,
    এগুতে এগুতে ঘুঁজি, আবেগ বিবেক স্কেল ।
    হয়েছে কতটা ভুল কতটা বোকামি,
    এইটুকুই,,, এই আরকি।।

    যাত্রা পথের যাত্রী,
    কত নাম, সর্বনাম, কত পদবী, ।
    বেলা শেষে আপ আপোষে, আবেশ বিদ্বেষী,
    সবকিছু ঠিক হয়ে যাবে কাল।
    সম্পর্কের দোটানা আর অভাবী ইচ্ছের সালামী,
    স্বার্থতো থাকবেই, বড় হতে হবে যে,
    শুধু কতটুকু বড় হব, জানিনা ।
    বললাম না, বেহিসেবি হিসেব আমার,
    এইটুকুই এই আরকি।

    পথ প্যাচালী লিখছি,
    কেউ হয়তো পড়ছেন,
    সান্ত্বনা এইটুকুই,, এই আরকি ।

    অনেক কাজ রয়ে গেছে বাকি ,
    বেহিসেবির হিসেবি খাতাটায় কাটাকুটি
    জানি আরও হবে ভুল, হবে বোকামি ,
    জীবনাঙ্কে কাঁচা যে আমি।
    তবুও করব, করতে হবে,
    একাই, একাকী।

    12/10/2018

    8
    6 Comments
Skip to toolbar