Profile Photo

Babu MiaOffline

  • Babu-Mia
  • Profile picture of Babu Mia

    Babu Mia

    • 5 years, 4 months ago

    কবিতা- নদী কথা:করতোয়া

    — উত্তর বঙ্গীয় বাবু মিয়া

    আমাদের করতোয়া—
    এক সময় ছিল তার ভরা যৌবন আর দাপুটে খরস্রোতা ;
    এখন জীর্ণ-শীর্ণ!
    প্রায় একেবারে মৃত!
    অথচ, কয়েক দশক আগে —
    কত না নৌবহর ছুটেছে নদীর বুকে।

    তটিনীর বাঁকেবাঁকে ছিল নাও ঘাট,
    সেথা বসিতো প্রতি হপ্তার হাট,
    কত শত জেলে নাও ভাসায়ে,
    দিন-রাত মাছ ধরিতো করতোয়ার জলে;
    বালি হাঁস,পাতি হাঁস,ডুবুরি পাখি,
    দল বেঁধে কাটিতো সাঁতার আর করিতো ওড়াওড়ি।

    ইতিহাসের স্বতী নারী বেহুলা —
    সেও তো করতোয়ার বুকে ভাসায়েছে ভেলা;
    আমাদের শৈশব -কৈশোরের মধুময় স্মৃতি!
    এই না নদের জল-বালুতে আছে মিশি,
    বাংলার প্রাচীন জনপদ পুন্ড্রনগর,
    এই না নদের কিনারে’ই তার ভিত্তি-প্রস্তর।

    দুই তীরের ঘর-বাড়ি, সুপারি গাছের মতোন সারি সারি;
    হেরিতে মনে হয় যেন শিল্পীর আঁকা জলছবি,
    করতোয়ার বিস্তৃণ্য ধূ-ধূ বালু চরে—
    সাদা কাশ ফুলেরা ঢেউ খেলিত দখিণা বাতাসে,

    ভরা যৌবনা,সেই করতোয়া এখন মরা!
    জলের বদলে তার গর্ভে শুধুই ময়লা-আবর্জনা।

    ইতিহাস নন্দিত সেই করতোয়া,
    নন্দিত নরকের পথে ধরিছে যাত্রা,
    হয়তো বা একদিন;এভাবেই বিলীন হতে হতে!
    পৃথিবীর মানচিত্র থেকে তার মানচিত্রটি যাবে হারায়ে।

    3
    2 Comments
    • “দুই তীরের ঘর-বাড়ি, সুপারি গাছের মতোন সারি সারি;
      হেরিতে মনে হয় যেন শিল্পীর আঁকা জলছবি,
      করতোয়ার বিস্তৃণ্য ধূ-ধূ বালু চরে—
      সাদা কাশ ফুলেরা ঢেউ খেলিত দখিণা বাতাসে,” একরাশ মুগ্ধতা নিয়ে পড়লাম কবিতাটি। নদী হয়ত এক অন্য গতিপথ খুজে পাবে কিন্তু আমরা হয়ত আর এমন চোখ জুড়ানো করতোয়াকে খুজে পাবনা। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • আমাদের এই বাংলাকে জড়িয়ে আছে অসংখ্য রূপসী নদী, করতোয়া নদী সেই সকল রূপবতীদের একজন। তার এই রূপ আবার ফিরে পাক আবার খেলা করুক উন্মুক্ত কবিমন।

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar