Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • মৃত্যুর ঘন্টা যখন বেজে যায় মানুষ তখনও চায় আরো কিছু সময় দুনিয়ায় অবস্থান করতে। দুনিয়ার মোহ আমাদের আচ্ছন্ন করে নিয়েছে। দুনিয়ার পিছনে পাগল হয়ে ছুটছি আমরা।

    আল্লাহতালা আমাদেরকে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আমরা দুনিয়ার পিছনে এতটাই লালায়িত হয়েছি যে ভুলে গেছি এই পৃথিবীতে আগমনের লক্ষ্য উদ্দেশ্য ‌ আখেরি জামানার উম্মত হিসেবে আমাদের উপর যে দায়িত্ব ছিল সেটিও আমরা ভুলতে বসেছি।

    আল্লাহর সতর্কবার্তা ভুলে আমরা দুনিয়ার পেছনে লালায়িত হচ্ছি তাইতো আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়ার ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই দুনিয়ার আসল পরিচয় তুলে ধরেছেন তিনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন‌

    وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ

    “আর এ পার্থিব জীবনতো শুধুমাত্র খেল-তামাশা।” [১]

    তাই আসুন ক্ষণস্থায়ী এই দুনিয়ার পিছনে আমরা না ছুটে চিরস্থায়ী জীবনের জন্য কিছু নেক আমল করার মাধ্যমে সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করি।

    তথ্যসূত্র,
    [১] সূরা আল আনকাবূত, আয়াতঃ ৬৪

    মোঃ আব্দুল মজিদ মারুফ
    #রিমাইন্ডার #দায়ীর_কলম

    9
    6 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar