Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra

    3 years, 7 months ago

    তোমার জন্যে
    বাসু মৈত্র
    —–++++—–
    আমি জানি তুমি বৃষ্টি ভালোবাসো।
    তুমি কি জানো আজ আষাঢ়ী
    কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি?
    বাইরে প্রচন্ড মেঘের গর্জন
    বাজের কান ফাটা আওয়াজ।

    সারাদিন মুসলধারে গড়াচ্ছে বৃষ্টি
    সন্ধ্যা নেমে বাইরে ঘুটঘুটে অন্ধকার।
    মনে পড়ে তখন তোমার শরীরে যৌবন প্লাবিত
    এমনই এক রাতে শোবার ঘরের বারান্দায়
    দাঁড়িয়ে হাতে বৃষ্টি ধরছিলে?

    চোখ, মুখ, কপালে বৃষ্টির ছটা লেগে
    বিদ্যুৎ চমকানোর আলোয় দেখাচ্ছিলো
    হাজার নক্ষত্র ফুটে আছে নীলিমায়।
    কদম ফুটে আছে বারান্দা ঘেঁষে বেড়ে ওঠা গাছটায়
    বাতাসে দুলছে আর ধরতে চেষ্টা করছো তুমি
    সে কী আনন্দ শিহরণ তোমার শরীরে।

    উল্টো দিকের ঘরটা আমার
    আমার বারান্দা নেই, আছে ঘরের জানালা।
    মাঝে মাঝে দেখতে পাচ্ছি তোমায়
    চিৎকার করে বলতে ইচ্ছে করছে
    “বাইরে এসো, দু’জনে মাতাল হই বৃষ্টির নেশায়”
    ইচ্ছের গলাটিপে নিঃশব্দে দাড়িয়ে আছি জানালায়।

    আজ মনে পড়ছে সে-সব স্মৃতি।
    এখন শহুরে ফ্লাট বাড়িত বসবাস
    ছাঁদ ঘেঁষে কদম গাছ নেই
    ফুলের সুবাস আসেনা
    শুধু বৃষ্টির শব্দ শোনা যায় একটু একটু।

    জানালা খোলা যায় না বৃষ্টি ঢোকে ঘরে
    বেলকনিতে যাইনা ভিজে যাবো বলে
    এখন আর ভিজতে ইচ্ছে করে না।

    তুমি হারিয়ে গেছো কোন অজানায়
    না তুমি না আমি কেউ জানি না কাউকে
    আচ্ছা, তোমার বাড়িতে কি বৃষ্টি হচ্ছে?

    7
    7 Comments
    • স্মৃতির বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগছিল কিন্তু হঠাৎ’ই
      “জানালা খোলা যায় না বৃষ্টি ঢোকে ঘরে
      বেলকনিতে যাইনা ভিজে যাবো বলে
      এখন আর ভিজতে ইচ্ছে করে না।” এই লাইনগুলো এসে মন খারাপ করে দিল! অনিচ্ছা সত্ত্বেও আজকাল এই অনুভূতিগুলো খুব টের পাই! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • হালকা আলোয় ভেজা ঘর
      বিভোর ভাবনার নেশায়
      সেসময় গেছে হারিয়ে
      সময়ের অথৈ নীলে
      আবার দেখা হলে
      পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব
      শুধু পুরনো চিঠি চেওনা
      ভিজে গেছে সব চোখের জলে

    • আপনার স্মৃতিচিত্রখানি অত্যন্ত গহীন, হৃদয়স্পর্শী… এটা প’ড়ে কিছু সময় আমি বাক্‌রহিত হ’য়ে ছিলাম… আমার মানসী’কে আমি এই ঘাস পাথরের পৃথিবীতে প্রায় একটি যুগ পূর্বে হারিয়েছি, শুধু যার জন্যে আমার বাগানে বসন্ত ছাড়াও সব ঋতুতেই বর্ণিল ফুলের সমারোহ ছিল…! কোনো কোনো কবি’র কবিতা’য় তার প্রকৃত জীবন সামান্যেই প্রোজ্জ্বল হ’য়ে ওঠে… কবিতার ছত্রে ছত্রে থাকে তাঁর কাঁচসচ্ছ অশ্রু যা তাঁকে শুধু কাঁদায়ই না, বেঁধে’ও…

      “আমি আর কোনো ফসল তুলিনি… তোমাকে হারিয়ে ফেলার পর অনতিক্রম্য তোমার স্মৃতিগুলোই আজ আমার একমাত্র খাদ্য… তুমি’ও কি আমার মতই এমন স্মৃতিভূক হ’য়ে মহাকাল পার ক’রছো…!”

      • ধন্যবাদ প্রিয়। প্রেমহীন প্রাণ বিশ্বব্রম্মান্ডে কোথাও কী আছে? তবে সব প্রেমে পরিণয় হয় না। এই পরিণয় বিহীন প্রেম সারা জীবন মাঝে মাঝে খুব কষ্ট দেয়। ভালো থাকবেন।

    • ভালোবাসা অবিরাম

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar