Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years ago

    আকাশনুড়ী (কবিতা- ১৪)
    :
    :
    আকাশনুড়ী পড়ছে গায়ে

    দাঁড়িয়েছি নৌকায় নদীর তীরে

    আজ নয় হঠাৎ একদিন,

    আদিম ইচ্ছে চরম স্বাদে

    বাঁধছিল সুখ মনের মাঝে ।

    শীতল দেহে টানছিল কিছু

    যেন নিজেই নিজেকে হারাচ্ছি-

    যেন চরম কঠিন মন,

    জলের মাঝেই বিনা কারণে

    বলছি কথা তোমায় নিয়ে –

    ভাবনার নদীতে।

    হবার যা তা হবেই যখন

    ভাবনাটা কি তখন,

    কিন্তু, এ মন কি মানে?

    কোথাকার বাতাসে তারে

    সদাই শুধু বিষ মিশিয়ে মারে

    আকাশনুড়ীতে ধুয়ে যায়।

    সকল সম-হেন দূর হবে

    তাই আকাশে উড়িয়েছি মন

    ধুয়ে যাক না তবলাবদন,

    ঐ আকাশনুড়ীতে। বুঝেও তা

    রয়েছ দূরে? কমলা রঙ বেশ

    হিসেব যেন করে ?

    11
    3 Comments
Skip to toolbar