-
ভালোবাসার হৃৎপিন্ড
কেউবা আমায় হৃদয় বলে
ইংরেজিতে হার্ট
হৃৎপিন্ডটা বলছে কেমন – চলছে তো ঠিকঠাক ?আমার ভেতর প্রাণের প্রদীপ
দিয়েছেন একজন ?
কেউ জানেনা তারি খবর
তিনি বুঝি এমন !বাতাস আসে বাতাস যায়
এ এক দারুণ খেলা ;
বাতাস যেদিন বন্ধ হবে
সাঙ্গ হবে বেলা —শিরায় শিরায় রক্ত বয়
লাল পানির মতন !
দেহ গাছটা শক্তি পায়
আমারি কারণ।আমার ভেতর আছে না কি সে এক জিয়নকাঠি ?
তাই তো বলি দেহ গাছটা সত্যি বড় খাঁটি।মান অভিমান ভালোবাসা
এই হৃদয় দিয়ে হয়,
তোমারি একটু অবহেলায়
সেই হৃদয়ে ধরে ক্ষয়।তাই তো বলি যত্নে রেখো হৃদয় যন্ত্র কে
অভিমানে বন্ধ হলে ;
আর পাবেনা তাকে !!কলমে : রোকশানা আক্তার
4 Comments
Friends
S.M ROBEL
@smrobel
Fatema-Kasem
@fatema-kasem
MariaTasnim
@mariatasnim
Tamalika-Dutta
@tamalika-dutta
Md Sagor Chowdhury
@ontimdheu
Arian Alamin
@arian06
Imtiaz Ahmed (Tapu)
@nishad5
Muaz-Muhammad
@muaz-muhammad
Abdullah Bin Siddique
@abdullah12


হৃদয় ছুঁয়েছে আপনার কবিতা! দারুণ লিখেছেন কবিপ্রিয়! শুভেচ্ছা নেবেন!