Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • মানুষ মাত্রই অপরাধপ্রবণ। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি। আর এই প্রবৃত্তি দিয়ে মানুষের সৃষ্টি। কাজেই মানুষ গুনাহ করে, অপরাধ করে, ভুল করে। আর আল্লাহ তায়ালা ঐ গুনাহগারদের ভালোবাসেন যারা গুনাহ করার পরে ফিরে আসে আল্লাহর পথে। তওবা করে সংশোধন করে নিজেকে।

    অপরাধের পর ফিরে আসার চেষ্টায় লিপ্ত হওয়ার পরেও কিছু মানুষ সঠিক পথে আসতে পারেনা সমাজের বাস্তব চিত্রের কারণে, কিছু মানুষের কারণে। তারা যখন পরিশুদ্ধ জীবন যাপন করতে চায় তখন তাদের অতীত নিয়ে এ সমাজে এমন কোলহালপূর্ণ অবস্থার সৃষ্টি করে সে মানুষ ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারেনা। অথবা অতীত নিয়ে খোটা দিয়ে তাকে আবারও অতীতের অপরাধের দিকে ঠেলে দেওয়া হয়। ফিরে আসতে চাইলে অতীতের বিষয়গুলো নিয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়। সমাজের কিছু ব্যক্তি তাদের নিয়ে আবার ব্ল্যাকমেল করে অপরাধে বাধ্য করে। আবার দ্বিতীয় অপরাধের প্রমাণ রেখে তৃতীয় আরেক অপরাধে যুক্ত হওয়ার জন্য তাদের বাধ্য করে। এভাবেই অপরাধের সাগরে ভাসিয়ে দেয় তাদেরকে। এরপরে মানুষটি যখন অনেক বেশি অপরাধী হয়ে যায় তখন তাকে কারা অপরাধী করল এর বিচার হয় না মানুষ শুধু দেখে কে অপরাধ করেছে। আচ্ছা এই অপরাধের জন্য আসলেই দায়ী কার?

    আমরা ভুলে গেছি আমাদের অতীত ইতিহাস, আমরা ভুলে গেছি আমাদের সৌন্দর্য। আমাদের (মুসলিমদের) সোনালী অতীত কি ছিল? আমরা কতটা উদার ছিলাম! আর আজ আমরা কোথায়!

    যে ব্যক্তি রাসূলের প্রিয় চাচাকে হত্যা করেছে সে কি পরবর্তীতে মুসলিম হয়ে ইসলামের সর্ব বৃহৎ শত্রু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব কে হত্যা করেনি? যে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু বিশ্বনবীকে হত্যার জন্য এসেছিল সে কি পরবর্তীতে অর্ধ পৃথিবী মুসলিমদের শাসনে নিয়ে আসে নাই? যারা ইসলামের চরম বিরোধিতা করেছে তারা কি ইসলামী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেনি?

    এত গেলো অনৈসলামিক থেকে ইসলামিক কার্যক্রম। মুসলিমদের মধ্যে যারা অপরাধে লিপ্ত আল্লাহ তাদের জন্য তওবার পথ উন্মুক্ত রেখেছেন কিন্তু আমরা কেন বন্ধ করে দিচ্ছি তাদের সেই রাস্তা? কেন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকছি? শত খুনের পরেও ডাকাত হয়েছে আউলিয়া একি ইসলামের ইতিহাস নয়?

    আমাদের সমাজের বাস্তবতা আজ এতটাই কঠিন, আমরা বসবাস করছি ভয়ংকর এক সমাজে‌ যেখানে অপরাধ করা সহজ আর অপরাধ থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা থাকলেও সমাজের চাপে বেরিয়ে আসা কঠিন। এ সমাজের মানুষগুলো ফিরে আসতে দেয় না। উন্মুক্ত করে দেয় না তাওবার পথ।

    9
    8 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar