-
বৈষম্য
সোমাশুরু শুরু বলেছিলে দুজনে এক মোরা
সংসার হবে দুজনের
তবে কাজেতে কেন হয় তোমার আমার
বৈষম্য করো দুজনের।এক অন্যের সুখে দুঃখে থাকি
ঘরের কাজেতে বলো কেন করো ফাঁকি
মিষ্টি মুখে কখনো তো পারো চা কফি করে খাওয়াতে
কখনো তো পারো বিছানার চাদর টা পরিপাটি করে দিতে।
কখনো তো পারো উনুনে দাঁড়িয়ে নতুন কিছু রান্না করতে
স্বাদ কম হউক, নুন কম হউক তবুও তা যে অমৃত হবে খেতে।জানি তুমি বাইরে কাজ করো
তাই পরিশ্রান্ত থাকো
ভাবো ঘরের কাজ এমন কী কাজ
খেয়ে দেয়ে পার করি, নাকো?এমন ও দেখি দুজনে বাইরে কাজ করে এসে
উনি সটান শুয়ে থাকেন
আর ঘরের গিন্নি কাপড় না ছেড়েই
ঘরের কাজেতে লেগে পড়েন।সংসার কী শুধু সুখের হয় রমণীর গুণে?
সংসার সুখের তখনি হয় যদি ভাল বর থাকে তার সনে।
দুহাত ধরে যারে নিয়ে এসে বাঁধলে সুখের ঘর
থেকো তার পাশে সদা মিলে মিশে সারাটি জীবন ভর।পুরুষ যদি হাতে হাত রেখে পাশাপাশি চলতে শেখে
নারীর শক্তি আরো দ্বিগুণ হয়ে উঠবে পাশে থেকে।
পিতা, ভ্রাতা, স্বামী, পুত্র হয়ে ওঠো শুভ্র সৌম্য
নারীকে করো সম্মান তুমি ভুলে গিয়ে সব বৈষম্য।9 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali





পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবেই এই সমস্যাগুলো প্রকট হয়।