-
(মন-আলাপ)
।
সুখহীন বুকে, জ্বালাময়ি দুখে, বুঝিয়াছি তার দাম।
ভরসার শেষে, আশাহীন দেশে, হাটিতেছি অবিরাম।
।
শুধালো এ মন, “দমিবে কখন, পাব নাকি তব ঠাঁই?”
বুঝালাম মনে, “আর কাঁদিসনে, অর্জিব সুখ তাই।
।
জানিস আজকাল, ছেড়ে দিলে হাল, তাকাবেনা কেউ পাছে?
তাইতো ভরসা, স্বপ্ন আর আশা, পুশিয়াছি মম মাঝে।
।”
“আবেগি কথা, বলিছো অযথা,” দোষিলো আমায় মন।
“সাফল্যের টানে, মরিচিকার পানে, ঘুরিছো সারাক্ষণ।”
।
কহিলাম ওরে, “দোহাই তোরে, বুঝিবার চেষ্টা কর।
বিপদ পাহাড়, করিবোরে পার, একটু ধৈর্য ধর।
।
দেখিসনাইকি তুই, সুতো আর সুই, ক্ষুদ্র দেহান্তরে।
বহুদিন পারি, গড়ে সারি সারি, মসলিন আর কাঁথারে।
।
দেখেছিস ঝর্ণা, অপরূপ বর্ণা, জন্মে সূদুর পাহাড়ে।
ভ্রমে বহু পথ, করিয়া শপথ, মিলিবে সাগর বাহারে।
।
ভুলেছিসকি তবে, গুণিজন যবে, ত্যাজিলো আপন ঘর।
সাধন করিয়া, ধৈর্য ধরিয়া, লভিলো বন্ধু বর।
।
এখোনোকি তবু, গাইবিনা কভু, কষ্টের জয়গান।
ধৈর্য বিনা, হাসিল হবেনা, সাফল্য সম্মান।”
।
কহিল সে মোরে, অতি নম্র স্বরে, “ভুল করিয়াছি তাই।
করিবনা আর, বিপদে মুখভার, যতই কষ্ট পাই।”
।
কহিলাম হাসিয়া, খুশিতে ভাসিয়া, “তোরই পাশে আমি রই।
ঘুচিবো সব দুখ, লভিবো সে সুখ, কিছুকালে নিশ্চয়ই।”6 Comments
Friends
Jubayer Al Mahmud
@jubayer
Mahira S
@rahman-n-zinnia
চিত্রভানু
@chitrabhanu
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Fahmida Akter
@fahmida-akter
মোঃ তালাল উদ্দিন
@talal3944
আজীমি
@azeemi
ছুটন্ত
@al-said-either
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


সুন্দর পয়ার ছন্দ। অভিনন্দন।