Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • প্রত্যেক মানুষ নিজের কাজের জন্য অনুতপ্ত। যখন কোন ব্যক্তি ইচ্ছায় বা অনিচ্ছায় ছোট কোন অপরাধ করে তখন সে যেভাবেই করুক না কেন পরবর্তীতে অনুতপ্ত হয়। আবার বৃহৎ অপরাধ করলে সেও অনুতপ্ত হয়। কিন্তু অনেক সময় এই অপরাধ করার পরে অনুতপ্ত হলেও ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়। আর এই পথ বন্ধ করে দেয় এ সমাজের কিছু মানুষ।

    অপরাধী যখন প্রত্যাবর্তনের প্রচেষ্টায় লিপ্ত তখন একশ্রেণীর মানুষ তাদের দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করে। সে মানুষটি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ফিরে আসতে পারে না আলোর পথে। জড়িয়ে যায় অপরাধের মহাসাগরে। তাতে ঐ ব্যক্তির কি যে অপরাধ করাচ্ছে! সে তো পুরনো অপরাধের বিনিময়ে নতুন অপরাধ করাচ্ছে আবার নতুন অপরাধের প্রমাণ দিয়ে আবারো তাকে নতুন কিছু করাবে!

    আচ্ছা সমাজের এই দুরবস্থার নিষ্কৃতি কোথায়! এ সমাজকে আলোর মুখ দেখবে না? নাকি যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের পথ বন্ধ হয়ে গেছে এই সমাজে! মৃত্যুই তাদের একমাত্র পথ?

    8
    6 Comments
    • শুভ বোধের উদয় হোক।

    • সব অপরাধী অনুতপ্ত হয় না, হলে যারা রাঘব-বোয়াল আছে একটা সময় যেয়ে তারা তাদের কাজে অনুতপ্ত হত এবং তাদের আচরণে তা প্রকাশ পেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। কাজেই ফিরিবার পথ নাই সবার জন্য প্রযোজ্য নয়।

      • অনুতপ্ত হলেও তাদের ফিরবার পর থাকে না। তারা যে অন্যায়গুলো করে যায় এগুলোর মাশুল দেওয়ার ক্ষমতা তাদের নাই। তারা অপরাধের ভিতরে এমন ভাবে জড়িত হয়ে যায় যে নিজের অপরাধের প্যাঁচে নিজেই বন্দি হয়ে থাকে। সেই অপরাধ বন্ধ করলে তাদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় এজন্য তার অপরাধ থেকে বের হতে পারে না।

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar