Profile Photo

Trisha kabirOffline

  • Kabir95
  • Profile picture of Trisha kabir

    Trisha kabir

    • 5 years, 4 months ago

    খুব ভয় হয়,আবার না ভালোবেসে ফেলি তোমায়।
    অনেক আগে বেসেছিলাম একবার,
    অল্প হলেও বেসেছিলাম,
    এতটা ডুবে যাচ্ছিলাম তোমাতে,
    আমার কিছুই ছিলো না,
    সবটা জুড়ে ছিলে শুধু; তুমি আর তুমি
    বড্ড বেশি সার্থপর ছিলাম
    আবেগটাও হয়তো বেশি ছিলো
    সারাদিন; তোমায় নিয়ে পরে থাকতাম।
    চাইতাম তুমি আমাকে খুব ভালোবাসো
    আমাকেই দেখো সারাদিন,
    ভয় হতো জানো,
    ভাবতাম আমাকে ভালোবাসোই না তুমি,,
    ভাবতাম যদি কখনও আমাকে ছেড়ে দাও,
    তুমি আমার এমন অভ্যাস হয়ে যাচ্ছিলে,,,,
    তারপর এইসব ভেবে আমিই ছেড়ে দিলাম তোমাকে
    ভাবতাম ভালোবাসো না আমাকে,ভালোই; থাকবে বোধহয় তুমি
    আজ এত বছর পরে যখন শুনি আমাকে  তুমি ভালোবাসতে,,
    কেমন অবলীলায়; বিশ্বাস করে ফেললাম,
    যখন বললে আমি না থাকায় তুমি মানুষটায় বদলে গেছো,
    তখন জানো দু ফোটা জল গড়ালো চোখ থেকে।
    কেনো গড়ালো জানি না আমি
    যখন বললে আমি যাওয়ার পর আবার ভালোবাসো একজনকে,
    সে তোমায় ছেড়ে যায় ঠিক আমারই মত,
    তখন আরও খারাপ লাগলো,
    আমি এও জানি আমি ভালো নেই জেনে কষ্ট পেয়েছ তুমি
    খুব মন চায় আবার সেই দিন গুলো পেতে
    যদি পারতাম সেদিনের ভুল থেকে নিজেকে আটকাতে
    যদি তোমার হয়েই থাকতাম
    তখন আমিই বুঝতাম না ভালোবাসা কি
    আজ দেখো দুজনে আলাদাভাবে সুখ খুজতে গিয়েছিলাম
    সেই সুখ হয়তো পায় নি কেউ।,
    না পেয়ে আজ দুজনের আবার বসলাম,
    দুজনের কষ্ট বিলোতে,
    জানি এবার চাইলেও আর তোমাকে পাবো না
    তোমার আর আমার মাঝে আজ বিস্তর তফাত
    তারপরও ; ভয় হয়, না জানি আবার না ভালোবেসে ফেলি তোমায়

    2
    1 Comment
    • ভালবাসা সুন্দর ঠিক যেন কবিতার মত। প্রীতি ও শুভেচ্ছা নেবেন।

Skip to toolbar