-
মেঘ
আমি তৃষ্ণার্ত ফুলেদের জন্য আনি বর্ষনের সুধাধারা,
দূর সমুদ্র হতে এনে শীতল করি তৃষ্ণার্ত ধরা।
ঊষর ধরণীবক্ষে আনি উর্বরতার আভাস,
আমিই করি মৃত্তিকার বক্ষে প্রথম প্রাণের প্রকাশ।
আমি আসি ধরিত্রীবক্ষে গুরুগুরু রণভেরী বাজিয়ে,
এক হাতে বিদ্যুতের তীর,
অপর হাতে ফুলডালা সাজিয়ে।
বজ্রের সুগম্ভীর গর্জনে,
আমি করে সবাইকে দিশেহারা।
তৃষিত ধরণীর বুকে ডালি অমৃত সুধাধারা।
ঝরঝর বর্ষণে ভাঙাই আমি ফুলকলির ঘুম,
কদম ফুলের মুখে নিঃশব্দে এঁকে দিই চুম।
আমি মেঘ, নিয়ে আসি বিরহীর আগমনবার্তা
মেঘদূত হয়ে,
যেথায় বিরহিনী প্রিয়া রয়েছে পথ চেয়ে।
ঘনকৃষ্ণ বেশে, বাতাসের ভেলায় ভেসে
আমি আসি একা।
ঘণ বরিষণে অবসান করি,
তৃষিত মানব-মানবীর প্রতীক্ষা8 Comments
Friends
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
S.M ROBEL
@smrobel
Sabbir Ahmad
@sabbirahmad90



অপূর্ব সুন্দর জলদগম্ভীর শব্দক্ষেপে দারুন একটি চিত্রকল্পের সূচনা করেছেন কবি… মনে হয় এই চরণটি, “তৃষিত ধরণীর বুকে ঢালি অমৃত সুধাধারা” হ’য়ে থাকবে… প্রিয়, আমি জানি এটি উদ্ধৃত করার জন্যে আপনি আমার উপর বিরক্ত হবেন না… শুভেচ্ছা ও মুগ্ধতা রইলো…