Profile Photo

রক্তিম জয়Offline

  • RacktimJoy
  • Profile picture of রক্তিম জয়

    রক্তিম জয়

    3 years, 7 months ago

    প্রথম কুয়াশারর রাতে
    ……………………………..

    আমার বুকের উপর
    মস্ত প্রাচুর্যের মত, নেমে আসতে লাগলো হাহাকার জড়ানো এক গভীর রাত – আর পুণ্য বুক জুড়ে অনুভব হতে থাকলো বেদনার দিধাময়ী জলনিধি।

    আজ পৃথিবীতে প্রথম কুয়াশার রাত নেমে এসেছে,
    অনেক বছর হলো চোখে চশমা ধরিয়েছি – তবু পৃথিবীর সমস্ত রুপ এতোকাল স্বচ্ছ দেখা গেল,
    শুধু আজ এ রাতে ঘোর কুয়াশায় সব ঘোলাটে হয়ে উঠেছে- জানালার ওপাশের বিলের এক কোশ জলে আর চাঁদ দেখা গেল না।

    তোমার মতই নগরের পাথর হৃদয় নিয়ে কুয়াশার সাথে জমিয়েছে তার প্রেম আলাপ।

    আমার এ বুক, এ চোখ
    ঘোলাটে আধাঁর কেটে কেটে –
    এ জীবনের বোধ ও বেদনার পিপাশায় তোমাকে খুঁজে যায়,
    দিন ও দিগধাউড়ি আজ এই প্রথম কুয়াশার রাতে।

    8
    3 Comments

Friends

Skip to toolbar