-
কপিল ঘোষ is with Neel tripura and 14 others
বোহেমিয়ান যুদ্ধ জীবন
(কিশোর উপযোগী ব্যতিক্রম ভ্রমণ ও মুক্তিযুদ্ধের উপন্যাস )সারসংক্ষেপ :
অসহযোগ আন্দোলনে দেশ তখন উত্তাল। বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক। গ্রামের যে কিশোর ছেলেটি একা জেলা শহরেও যায়নি, সে এমন আন্দোলনের এক দিনে পৌঁছে যায় রাজধানী শহর ঢাকায়- একা। তখন সে দশম শ্রেণিতে পড়ে। নগরজীবন সম্পর্কে কিছুই জানেনা গ্রামের ছেলেটি। কোথায় নেবে ঠাঁই, কী হবে ভবিষ্যৎ? সবই অজানা। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যালো আসে। প্রথম আশ্রয় খুঁজে পায় শাহবাগ ফুলের দোকান। পরে ইংলিশ রোডের জুতার বাক্স তৈরীর কারখানায়। তারপর নীলক্ষেত। নানা স্তরে ঘোরে বোহেমিয়ান জীবন।নীলক্ষেত বইয়ের দোকানগুলোয় সে ঢাকা বিশ^বিদ্যালয়ের ঘ্রাণ পায়। এর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের নাম শুনেছে- শহীদ জননী জাহানারা ইমাম, বিশিষ্ট অভিনেতা হাসান ইমামসহ ছাত্র ইউনিয়ন নেতাদের বক্তৃতায়। বাংলার প্রধান আন্দোলনের উৎসস্থল বা অন্যতম স্থান ঢাকা বিশ^বিদ্যালয়। মহান বাংলা ভাষার জন্যে আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার সরকার পতন আন্দোলন হয়ে চলমান অসহযোগ আন্দোলনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ^বিদ্যালয়। সেই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে নীলক্ষেত।
গ্রামের স্বাধীনচেতা কিশোর ছেলেটি নিজেকে গর্বিত মনে করে- কারণ সে ঐতিহাসিক নীলক্ষেতে অবস্থান ও বিচরণ করছে। তার আগে তার গ্রামের আর কেউ ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় অবস্থান করেনি। ততদিনে সে জেনেছে, ঢাকা বিশ^বিদ্যালয় এলাকার একজন চায়ের দোকানদার, জুতা পলিশওয়ালা বা নরসুন্দর গ্রামের একজন শিক্ষিত লোকের চেয়েও অনেক বেশি জ্ঞানী। অনেক বেশি আধুনিক মানুষ। বিশ^বিদ্যালয় এলাকা ঘুরে দেখতে দেখতে নিজের দশম শ্রেণিতে পড়ার হীনমন্যতা কাটিয়ে ওঠে।
একাত্তরের যুদ্ধকালের পর্যটকের মতো ছুটির দিনে সে নিজেকে রাজধানীর পর্যটক মনে করে। অসহযোগ আন্দোলনে তখন একাত্তরের মতো টালমাটাল অবস্থা। জ¦ালাও পোড়াও গোলাগুলি মিছিল বিক্ষোভ চলে প্রতিদিন। দেশের কোন এলাকা মৃত্যুর শীর্ষে তা দেখতে পত্রিকায় জন্য অপেক্ষা করতে হয়। মোড়ে মোড়ে রেডিওতে বিবিসি কিংবা ভয়েস অব আমেরিকার সংবাদ শোনার ভিড়। ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় কার্ফ্যু জারি হয়- একাধিক লোক পথে দেখলেই গুলি করবে শাসক প্রশাসন। এমন পরিবেশে একা পথে হাঁটতে তাঁর আনন্দ!
ঘুরে ঘুরে দেখে অহযোগ আন্দোলনের রাজপথ, টিএসসি চত্বর, ঢাকা চারুকলা ইনস্টিটিউট, দোয়েল চত্বর, ঢাকা কলেজ, সংসদ ভবন চত্ত্বর সহ নানা জায়গা। নিউ সুপার মার্কেটের চার তলায় সেলাই মেশিনের শব্দযন্ত্রণার মধ্যে সে রাত্রিযাপন করে। পকেটের নোটবুকে নতুন যা দেখে তাই লেখে। লেখার দৃশ্য দেখে পথচারীরা পাশ কাটিয়ে এগিয়ে যায়। হেঁটে হেঁটে যখন ক্লান্ত হয়। হাঁটা কিংবা কর্মক্লান্ত সময়ে তার রমনা পার্ককে মনে পড়ে।
ক্লান্তি কাটিয়ে জীবনী শক্তি পেতে সে প্রকৃতির আশ্রয় নেয়। রমনা পার্কে যায়, গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। পার্কের বেঞ্চে শুয়ে শুয়ে দেখে ঘাসের উপর ফড়িং, প্রজাপতি। শোনে অসংখ্য পাখির কলতান। কখনো শাহাবাগ, কখনো নীলক্ষেতের দিক হতে গুলির শব্দ ভেসে আসে। গুলি এসে তার গায়ে লাগতে পারে- কিন্তু সে ভয় নেই তার। পাখিরা আকাশে উড়ে যায়। পাখির মতো পার্কের বেঞ্চে শুয়ে শুয়ে নোটবুকে নানা লেখা লেখে। লিখতে লিখতে সে ঘুমিয়ে পড়ে। নানা স্বপ্ন দেখে।
একদিন রমনা পার্কের বেঞ্চে ঘুমিয়ে সে স্বপ্নে দেখে সুন্দরবনের মুক্তিযুদ্ধ। পন্ডিতচন্দ্রের গ্রাম বাঁচাতে বন্দুক হাতে দাড়ায় তার মুসলমান বন্ধুরা। বন্ধু তো বন্ধুই; হিন্দু মুসলমান ধর্ম পার্থক্য দেখিয়ে সম্পর্ক আলাদা করতে চায় কূটকৌশলীরা। কিন্তু পারেনা। একদিন বাজুয়ার সুরেন বাবুর নেতৃত্বে কয়েক হাজার নৌকা বহরে গ্রামবাসী এসে ভেড়ে পন্ডিতচন্দ্রের গ্রামে। বাজুয়ায় হানাদারদের অত্যাচার বেড়ে যাওয়ায় তারা দেশ ছাড়ছে। বাস্তুভূমি ছেড়ে ভারতে আশ্রয় নিতে যাওয়া পরিবারগুলোর ওপর পথে পথে হামলা চলে। সুরেন বাবুর সাথে পন্ডিতচন্দ্রের গ্রামবাসীও নৌকাবহর সাজায়। পন্ডিতচন্দ্রের মুসলমান বন্ধুরা বন্দুক হাতে এলাকার সীমানা পাহারা দিয়ে এগিয়ে দেয়।
সুন্দরবনের নদীতে সারিবেধে ভেসে চলে হাজার হাজার নৌকা, ভারত অভিমুখে। নৌবহরে দেশান্তরীদের ওপর হামলে পড়ে হানাদারেরা। একদিকে দেশান্তরী হওয়ার শোক, অপরদিকে হানাদারদের হামলা ও ছেলে-মেয়েদের ওপর অত্যাচার সইতে না পেরে অগ্নিমুর্তি ধারণ করেন এক মা। বটির কোপে এক হানাদারের মস্তক ছিন্ন করে ফেলে। ফিন্কি দিয়ে রক্ত ছোটে। তা দেখে বাকী হানাদারেরা পালায়। দেশের সীমানা ছাড়ার আগ মুহুর্তে পাকিস্তানী গানবোর্ড পুনরায় হামলা করে নৌবহরে। কত পরিবার নৌকাসহ সলিল সমাধি হয়েছিল, তার খবর নেই। মানুষের আহাজারিতে অসংখ্য পাখি উড়েছিল আকাশে। মানুষের কান্না, আহাজারিতে প্রাণীকুল অস্থির হয়ে উঠেছিল।
এদিকে, রক্তের ছিটেফোঁটা এসে পড়ে বোহেমিয়ানের মুখমন্ডলে, নোটবুকে এবং রমনা পার্কের বেঞ্চের পলেস্তরায়। বোহেমিয়ানের স্বপ্নভঙ্গ হয়। ধড়ফড়িয়ে উঠতে গিয়ে বেঞ্চ হতে গড়িয়ে পড়ে মাটিতে। হামাগুড়ি দিয়ে ওঠার সময় দেখে, সবুজ ঘাসের ওপর পড়ে আছে রক্তাক্ত কয়েকটি পাখির ছিন্নভিন্ন দেহ। কাঠঠোকরা, কোকিল, পাতকুয়া পাখি। লক্ষ্মীপেঁচাও ছিল। একটি হলুদ পাখির আহত দেহ তখনো দুরু দুরু করছে। বোহেমিয়ান উঠে গিয়ে তাকে কোমল পরশে তুলতে যায়। সে বার বার মুখ হা করে। পাশের লেক হতে শালপাতায় জল নিয়ে ফেরে।
ততক্ষণে হলুদিয়া পাখির দেহ নিথর। বুক ফেঁটে যায়, তবু চিৎকার করে কাঁদতে পারেনা বোহেমিয়ান। দুর হতে থেমে থেমে দু’একটি গুলির শব্দ ভেসে আসছে। রমনা পার্কের যতদুর চোখ যায়, জনমানবের দেখা নেই- থমথমে! ঘুমিয়ে পড়ার আগে তো লোকজন অল্পবিস্তর ছিল! তবে কী সে অনেকক্ষণ ঘুমিয়েছে? আসরের আজানের সুর ভেসে আসে। বেঞ্চের ওপর থাকা নোটবুক নিয়ে রওনা দিতে যাওয়ার মুহুর্তে পাখিগুলোর দিকে চোখ পড়ে। অদুরে পড়ে থাকা লোহার জংধরা রড কুড়িয়ে আনে। কাঠের বেঞ্চের নিচেয় মাটি খুঁড়ে পাখিগুলোকে গর্তে শুইয়ে দেয়। ছলছল চোখে নোটবুকটি হাতে নেয়। তার পৃষ্ঠায় পাখির রক্তের দাগ শুকিয়ে গেছে। পাখিদের সমাধির দিকে চেয়ে কান্না আসে। দৌড়ের মতো হেঁটে সে রমনা পার্কের সীমানা পেরিয়ে যায়!
এভাবে এগিয়ে যায় ‘বোহেমিয়ান যুদ্ধ জীবন’র কাহিনী !3 Comments
Friends
Neel tripura
@neel
Drako Shajib
@drako
Syed Shahjada Alamgir
@syed-shahjada-alamgir
স্মৃতি রানী রত্না
@srratna1990
Pranto Sarkar
@pranto-sarkar
Rehana Akter
@rehanaakter
Nayeem Islam
@nayeem-islam
শাহারিয়ার রাব্বি
@rabbi
Mostafizur Rahman
@smrahman


অসাধারণ গল্প। বোহেমিয়ানের ভালোবাসা জানবেন।