-
ছুতে চায় এ মন
সাদা হাসের ডানায় ভর করে মিলিয়ে যাব
দূর সে অজানায়
যেথায় তোমার অবয়বের দেখা পাব
মিলিয়ে যাব সে মোহনায়
নীল হতে সে নিলীমায় মিশে যাব
থাকবে না কোন সীমানা
জলপিপির ডানায় ভেসে ভেসে যাব
খুজে নেব কোন নতুন ঠিকানা।
সংগী হলে সাথে যাবে
নইলে রবে কোন এক দূর কল্পনায়
যানজট আর কোলাহল ছাড়িয়ে যাব
নিস্তব্ধ জানালার কার্নিশের এক কোনায়
হাত দুটি ধরে নির্জনতার ঘেরাটোপের
স্তিমিত আলোয় উষ্ণতা খুজে নিব
বুঝে নিব হয়ত তুমি আমি দাঁড়ানো
কোন এক মিলন মোহনায়।
নিভৃত কোন এক পথে হেটে বেড়ানোর
নিমন্ত্রন নিয়ে কভু ছুটে যাব তোমার হৃদয় আংগিনায়
অবুঝ এক অবোধ মন চঞ্চলতায়
ছুতে চায়,লিখে দিতে চায় নাম ঠিকানা।
৷৷৷ স্নিগ্ধা।।।15 Comments-
-
-
-
“নইলে রবে কোন এক দূর কল্পনায়
যানজট আর কোলাহল ছাড়িয়ে যাব…” — অপূর্ব সুন্দর দারুন চিত্রকল্প কবিতার অবয়ব জুড়ে… শুভেচ্ছা ও মুগ্ধতা… -
কবিতায় জলপিপির নামটা দেখে খুব ভালো লাগলো! এই পাখিটা আমাদের এত আপন, এত অহরহ দেখা যায় বাংলার নদী-নালায়, খালা-বিলায় অথচ এই পাখির কথা কেউ বলেনা।
-
-
Friends
Tanvir Ahmed
@tanvir02025
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
Shazzad Sobuj
@mr-green360
Md. Habibur Rahman
@habib
Maksuda Akter
@maksudashima
Hasina Rahman
@hasina-rahman
OLOT PALOT
@olotpalot71
HM Morshedul Islam
@hmmorshedulislam



সুন্দর !