-
আমাদের ভুল হয়েছিল যে আমরা প্রথম ধাপেই ভালোবাসায় পৌঁছে গেছি
ভুল হয়েছিল যে ভালো লাগে বুঝতে পেরেই তাড়াহুড়ো করে “ভালোবাসি” বলেছি।
আমাদের ভুল ছিল যে আমরা মনে ঢুকে আগেভাগে প্রেমিক-প্রেমিকার ঘর দখল করেছি—
আত্মা ছোঁয়ার আগে আঙুলে আঙুল গলিয়ে বসে পড়েছি।আমরা যদি প্রেমে যাওয়ার আগে একে অপরকে শ্রদ্ধা করতে পারতাম!
যদি একে অপরের ভালোলাগাকে সম্মান জানাতম
অপছন্দের কারণদের ধৈর্য নিয়ে বুঝতাম!
আমরা যদি শরীর স্পর্শ করার তাড়ায় না থেকে একে অপরের মতাদর্শকে খতিয়ে দেখতে পারতাম…
তাহলে আজ ছেড়ে গিয়েও মুখোমুখি হলে,
চোখে চোখ রেখে মিষ্টি করে হাসতে পারতাম।যদি তোমাকে আমি শ্রদ্ধাই করতম
তাহলে বিচ্ছেদের পর তোমাকে নিয়ে নিন্দে-আড্ডার সদস্যা হতাম না
যদি আমি তোমার শ্রদ্ধায় থাকতাম
তাহলে তোমার বর্তমান আমাকে পথেঘাটে দেখে তাচ্ছিল্য ভরা মন্তব্য রাখতো না
যদি আমরা ভালোবাসার পাশাপাশি একে অপরকে সম্মান করতাম
তাহলে বাদবাকি আর সবার মতো “প্রাক্তন” শব্দটা শুনলে ব্যথা পেতাম না।ভালোবাসা তো শুধু প্রেম, চুমু, অভিমান, যোগাযোগ, সংসার আর বিচ্ছেদ নয়
ভালোবাসা পৃথিবীর সমস্ত ভালো-মন্দ অনুভূতির সংমিশ্রণ—
যেখানে ভালোবাসার মানুষকে ভালোবাসার সুযোগ পাওয়ার জন্য শ্রদ্ধা করাটাই ভালোবাসার প্রধান কর্তব্য।
আর সেখানে আমরা ভালোবাসায় এসে সব করি,
এমনকি কষ্ট পেলে হাতের শিরাও কেটে ফেলি
কিন্তু ভালোবাসাকে ভালোবেসে শ্রদ্ধা করতেই ভুলে যাই!6 Comments-
আমরা যদি প্রেমে যাওয়ার আগে একে অপরকে শ্রদ্ধা করতে পারতাম!
যদি একে অপরের ভালোলাগাকে সম্মান জানাতম
অপছন্দের কারণদের ধৈর্য নিয়ে বুঝতাম!
আমরা যদি শরীর স্পর্শ করার তাড়ায় না থেকে একে অপরের মতাদর্শকে খতিয়ে দেখতে পারতাম…
তাহলে আজ ছেড়ে গিয়েও মুখোমুখি হলে,
চোখে চোখ রেখে মিষ্টি করে হাসতে পারতাম। এই বিশ্লেষনটা সত্যি জরুরী। আমি এটা বিশ্বাস করি মনে-প্রাণে। ঠিক কতটা বললে কবিতাটার প্রশংসা করা হবে জানি না! এক কথায় অসাধারণ।
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel





তুফান কত বয়ে গেলো এ হৃদয় ঠেলে
আরো শত সামলে নেবো, তোমাকে পেলে।।