Profile Photo

Md. JunaidOffline

  • Junaid-Islam
  • Profile picture of Md. Junaid

    Md. Junaid

    • 4 years ago

    “এমনই একজন”

    কিছু কথা জমে থাকে ডায়রীর ও কোণে,
    কিছু কথা খুব বোরিং কেই বা তা শোনে?

    পেয়েছো কি কখনো এমনো কারে?
    হাসি পিছে কান্না যে বুঝিতে পারে।

    হিংস্র এ পৃথিবীতে হিংস্র কতজন!
    কাটা ঘা খুজে তারা ছিটাতে লবন।

    কখনো কি পেয়েছো এ জীবন পথে?
    বুলিয়েছে হাত তোমার দগ্ধ ক্ষতে।

    কষ্টে কত রাখি চেপে অশ্রুরও ঢেউ,
    হাসি মুখে থাকি যাতে না বুঝে তা কেউ।

    পেয়েছো কি এমনো কাউকে কভু?
    ভিজিয়েছো কাঁধ তার, ছাড়েনি তবু।

    লিখাঃ জুনাইদ

    6
    8 Comments
    • তুলটে প্রথম লেখা কবিতায় সহস্র গোলাপ শুভেচ্ছা জানাই কবি…
      “কখনো কি পেয়েছো এ জীবন পথে?
      বুলিয়েছে হাত তোমার দগ্ধ ক্ষতে…”

      দারুন সুন্দর কাব্যময় অনুভূতির প্রকাশ… এমন সুন্দর লেখা কবিবন্ধুদেরকে উপহার দিতে থাকবেন এই শুভকামনা জানাই প্রিয়… অভিবাদন ও অভিনন্দন…

    • তিম সুন্দর কবিতা লেখো। অনেক শুভকামনা।

    • আমার আমি ছাড়া আর তেমন কাউরে খুঁজে পাই নাই!

    • পেয়েছো কি এমনো কাউকে কভু?
      ভিজিয়েছো কাঁধ তার, ছাড়েনি তবু। মনের মানুষ কি এতো সহজে মেলে বলুন?

      • জানিনা। হয়তো খুব কঠিন এমন মানুষ পাওয়া। তবে পেয়েও হারানোর ভয় আরো ভয়ঙ্কর।

Skip to toolbar