-
বৃষ্টিস্নাত সুখ
আল-আমিন খান সাগরতুমি বললে, বিষমুক্ত সমাজ দাও
সুরক্ষার চাদরে ঢেকে দেবো
তোমার অরক্ষিত উপাসনালয়।
বুকের জমিনে অঙ্কুরিত হবে বীজ
শস্য-শ্যামলে ভরে উঠবে পৃথিবী আর
সুনিপূণ কারুকাজে গড়ে দেবো
তাজমহল আদলে তোমার স্বপ্নের নীড়।
***
আরো বললে, ঢেকে দাও জিউসের তীক্ষ্ণ দৃষ্টি
অনায়াসে এনে দেবো ক্যানাথাস ঝর্ণা
প্রতি স্নানে পাবে কুমারীত্ব।
অজস্র বছরের লালিত লোভ, শোক, আশা আর
তাপে ভরা সাত সমুদ্র তেরো নদী
মহাপ্লাবনে দূরীভূত হবে তোমার
কুয়াশাচ্ছন্ন তিমির রজনী।
***
আজকাল, মানুষের স্বপ্ন ভাঙে মানুষ
আগুন পোড়ায় নদী, কপটতার কষাঘাতে
ঝরে পড়ে শীতের শিউলী।
শোষণের দাবানলে পুড়ে যায় মন
স্বেচ্ছায় বন্দি থাকে শান্তির কবুতর
তবু নিয়তির টানে ভেসে চলি
তুমি আমি আর আমাদের তরী।
***
তোমার আসবার কথা শুনে
বুকের রক্তে ডাকে বান
শিরায় ধমনীতে শুনি সাইরেন
অব্যক্ত কথার মন্জরি ফোটে শাখে
ভোরের দোয়েল শিষ দেয় গাছে
তবু ভয়, সভ্যতার লাল চোখে
পোড়ে যদি ভোরের শিশির!
***
ইচ্ছে ছিলো এ ফাগুনে
সুদাসলে শোধ দেবো তোমার
সহস্র চুম্বনের ঋণ
সভ্যতার লাল চোখে বেঁধে দেবো
রঙিন কাপড় আর
প্রশান্তির ডানা মেলে উড়ে যাবো দূরে
বৃষ্টিস্নাত সুখ কুড়াবো সন্ধ্যা প্রদীপ জ্বেলে।2 Comments
Friends
Hassan-Rony
@hassan-rony
আয়েশা সিমা
@ayesha-sima
Md Moktadirul Alam
@moktadir
Sabbir Ahmad
@sabbirahmad90
Faruk-Hasan
@faruk-hasan
Nazim-Uddin-Bakul
@nazim-uddin-bakul
RahamatAli
@rahamatali
MariaTasnim
@mariatasnim
Arif-Ahmed
@arif-ahmed


সুন্দর শব্দে সুন্দর ভাবনা…