-
তুমি এমন কেনো?
দূর থেকেই মায়া বাড়াও!
বলছি শোনো, দেখবো তোমায়— একটু দাঁড়াও?তুমি কি সন্ধ্যা তারা?
নিয়ম করে আলো ছড়াও!
মন আঙিনায় আলতো প্রেমের— প্রদীপ জ্বালাও?দেবী তুমি?
উষ্ণ মায়া লালন করো!
হঠাৎ চেয়ে মুচকি হেঁসে— আমায় কেনো পাগল করো?বুঝি না তোমায়;
মাদকীয় মুচকি হাঁসি!
তুমি কি তা বলতে পারো?— এতো কেনো ভালোবাসি?কবিতা হবে?
নিয়ম করে পড়বো তোমায়!
শব্দ মেলায় বিলীন হলে— খুব যতনে খুঁজবো তোমায়।তুমি নদীর মতোই;
অতল গভীর; খরস্রোতা?
কবির মতো দেখবো তোমায়!— লিখবো শুধু তোমার কথা।আমি না হয় আকাশ হবো!
তুমি হবে মাধবী লতা!
তোমার তরে বিলিয়ে দেবো— আমার যতো বিশালতা।2 Comments
Friends
Koyes Bakul
@koyes-ahmed-bakul
মীর অনাবিল
@miranabil
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Mohammed Shimul Dhali
@shimuldhali
ফাগুন বুঝি
@fagunbujhi
Shrabon
@shrabon
Saleha-Akter
@saleha-akter
M-Hussain-Riane
@m-hussain-riane
OLOT PALOT
@olotpalot71



মায়া জিনিসটা বায়োবিয়, আপনা থেকে বাড়ে কমে।