-
মুসলিম বিজ্ঞানী মূসা আল-খারিজমী’র সংক্ষিপ্ত কর্মকান্ড
মুসলিম জ্ঞান-বিজ্ঞান চর্চার স্বর্ণযুগ বলা হয় আব্বাসীয় খলীফাদের শাসনামল। এ সময় এমন একটি ঘড়ি আবিস্কৃত হয়েছিলো যে, যেটা খলীফা হারুন-অর-রশীদ ফরাসি দেশের সম্রাট শার্লেমেনকে উপহার দিয়েছিলেন। ঘড়িটি ঘন্টা বাজিয়ে সময় জানিয়ে দিতো।
…অংকে যে ‘শূন্য’ আবিষ্কার হয়েছে যার ফলে বিজ্ঞানের এক মহাযাত্রার সূচনা হয় । এটা অনেকের মতে আরবদেরই আবিষ্কার।
….বংশ পরিচয়:…মূসা আল-খারিজমী গণিতের এমন সব জিনিস আবিষ্কার করেছিলেন,যার ফলে গণিতশাস্ত্র অনেক দূর এগিয়ে যায়। …তাঁর প্রকৃত নাম—মুহাম্মদ ইবনে মূসা আল-খারিজমী(৭৮০-৮৫০ খ্রি.)।…তাঁর জন্ম-৭৮০ খ্রিষ্টাব্দে, খিবা অঞ্চলের খারিজমে। যার কারণে তাঁর নামের শেষে খারিজমী ব্যবহার করা হয়।
……তাঁর নামের ভেতর‘ইবনে মূসা’—অর্থ মূসার ছেলে। এ থেকে ধারণা করা হয়, তাঁর আব্বার নাম ছিলো মূসা ইবনে শাকীর।
…..প্রথম জীবন: তিনি প্রথম জীবনে লুটতরাজ করলেও পরবর্তী সময়ে মনের পরিবর্তন ঘটে । এ সময় তিনি বাগদাদে গিয়ে জ্ঞানের সাধনায় লিপ্ত হন এবং বিভিন্ন জ্ঞানের সাধনা করতে থাকেন। খলীফা আল মামুন সে সময় তাঁকে নিজের দরবারে নিয়ে আসেন। তাঁর পিতা মূসা ইবনে শাকীর তিন ছেলে – মুহাম্মদ,আহমদ এবং হাসান। এদর মধ্যে বড়জনই মুহাম্মদ মূসা আল-খারিজমী।
…শিক্ষাজীবন:—-তিনি বাগদাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন। আরবি, হিব্রু, গ্রীক, সংস্কৃত ভাষা ভালো জানতেন তিনি। পড়ালেখা শেষ করে সে সময়ের খলীফা আল মামুনের দরবারে চাকুরি নেন তিনি। শুরু হয় কর্মজীবন।
….কর্মজীবন:—– তিনি প্রথমে ‘সিদ্ধান্ত’ নামে হিন্দু জ্যোতিষ শাস্ত্রের একটা বই আরবিতে অনুবাদ করেন। সে সময় বইটিতে অনেক নতুন কথা জুড়ে দেন। খলিফার দরবারে সারাজীবন বিজ্ঞানের সাধনায় জীবন অতিবাহিত করেন।
….তিনি গবেষণা করতেন অংক আর জ্যোতির্বিদ্যা নিয়ে। তিনি একদিকে গণিতে পন্ডিত এবং অন্যদিকে ছিলেন ভূ-তত্ত্ব,জ্যোতির্বিদ্যা আর দর্শনেও। খলীফা আল মামুনের উৎসাহে খারেজমী টলেমীর বইয়ের তরজমা করেন। এতে একটি মানচিত্র জুড়ে দেন। মুসলিম দেশগুলোর নাম উল্লেখ করেন মানচিত্রে।…..তাঁর বড় একটা অবদান ছিলো ‘সুরাতুল-আরদ’ বা পৃথিবীর একটা বাস্তব প্রতীক ( গ্লোব) তৈরি করা।
….এ কাজে তাঁর সাথে ৭০ জন বিজ্ঞানী ছিলেন। গ্লোবটিতে পৃথিবীকে আবহাওয়ার তারতম্য অনুযায়ী সাতটি ইকলিম বা মন্ডলে( জোন) ভাগ করা হয়।
… এমনকী তাঁরা ডিগ্রীর মাপে পৃথিবীর পরিধির দৈর্ঘ্য বের করেন। পৃথিবী গোল—এ থিওরী নিয়েই গবেষণা চালাতে থাকেন। তাঁরা ফোরাত নদীর উত্তরে পামিরার কাছে সিনজিরার প্রান্তরে মাপজোকের কাজ করেন। এতে পৃথিবীর মধ্যরেখার এক ডিগ্রীর দৈর্ঘ্য পাওয়া যায়–সাড়ে ৫৬ মাইল। পৃথিবীর যে দৈর্ঘ্য পাওয়া যায় তা মোটামুটি আসল পরিধির কাছাকাছি। এই গণনায় আল-খারিজমী নিজের আবিস্কৃত ‘জিজ’ বা গণনারাশি (টেবিল) ব্যবহার করেন। পরে স্পেনের বিক্যাত জ্যোতির্বিদ মোসলেমা তাঁর জিজ কিছুটা শুধরে নিয়েছিলেন।
…খারিজমীর আসল কাজ ছিলো বীজগণিত নিয়ে। আরবে মুসলিমরাই বীজগণিতের জন্মদাতা।..‘হিসাব আল-জবর ওয়া মুকাবিলাহ’ নামের বীজগণিত বইখানিই সবচেয়ে পুরণো এবং মৌলিক।
…বীজগণিত:——- ‘হিসাব আল-জবর’ থেকেই এ কালের অ্যালজেবরা শব্দটি এসেছে। বইখানি ১২০০ খ্রিষ্টাব্দে জিরার্ড নামে এক ভদ্রলোক ল্যাটিন ভাষায় অনুবাদ করেন।…এ কালের লগারিদম ,সাইফার (শূন্য) ইত্যাদি শব্দও খারিজমীর রচনা থেকে নেওয়া।
…শ্রেষ্ঠাংশে:——গণিত শাস্ত্রের যে সব সূত্র আবিষ্কার করেছিলেন তিনি তাতে গণিত শাস্ত্রের ব্যাপক উন্নতি সাধন হয়েছিলো। তিনি গণিত শাস্ত্রের একজন অগ্রাধিনায়কের ভূমিকা পালন করেন।
….মৃত্যু:—–এই মনীষী খলীফা আল-মুতাওয়াক্কীলের আমলে ৮৫০ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন। (চলবে)।2 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



অত্যন্ত সুন্দর গৌরবময় একটি ইতিহাস পাঠ করলাম… ধন্যবাদ জানাই…