Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • প্রেমের রাজা
    বিস্ময়কর এক শীতের রাত্রে
    এলেন তিনি ধরনীর মাঝে।
    মেরীর কোল পূর্ণ করে।
    ছোট শিশুর মুখে হাসি
    দুষ্টামিতে ভরপুর,
    বেথলেহেমের চারিদিকে
    মুক্তা ঝড়াতো ছোট শিশু।
    রাখার বালক মেষ নিয়ে
    প্রেম বিলাত সকলের মাঝে।
    নামটি ছিল তার খ্রিস্ট যীশু।
    মানব প্রেমে জীবন দিয়ে
    বিশ্ব করেছ জয়।
    বিশ্বে মাঝে শুনি শুধু
    তোমারই জয় ধ্বনি।
    মানব কল্যাণে নিজের জীবন
    অকাতরে করেছ দান।
    দীিন-হীন সবার কাছে
    ছিলে তুমি হৃদয় মাঝে।
    প্রেম দিয়ে সবকিছু হয়
    জানালে তুমি প্রেমের রাজা।
    প্রেম প্রবাহে ভাসিয়ে দিলে
    সমগ্র বিশ্ববাসীকে।
    গো-শালায় জন্ম তোমার
    গরীব হয়েও হলে রাজা,
    সবার রাজা,প্রেমের রাজা,বিশ্বের রাজা তুমি।
    ধ্রুতারা হয়ে জ্বলেছিলে
    সবার হৃদয় মাঝে,
    সেই তারা আজও পথ দেখায়
    বিশ্ববাসীকে।
    প্রেমের রাজা বল তুমি
    কেমনে দিব সাগর পাড়ি
    কেমনে পাব সদাপ্রভুকে।
    প্রেম সাগরে ভাসিয়ে
    মোদের নিয়ে চল ভবপাড়ে।
    হাজার দুঃখ কষ্ট ভুলে
    মোদের জন্য করেছ মুক্তি ক্রয়।
    ক্রুশীয় তুমি বিদ্ধ হয়ে
    বিশ্ব এক দরবারে-নিয়ে এলে
    ক্ষমা ও ভালবাসা।
    তোমার প্রেমে ধন্য হয়ে
    মোদের জীবনে জ্বালাব আলো।
    প্রেমের রাজা তোমাকে
    আমার শতস্র কোটি প্রণাম।

    6
    3 Comments
Skip to toolbar