-
আমার সবচেয়ে প্রিয় লেখাটি এখানে প্রথম লেখা হিসেবে পোস্ট করলাম। ধন্যবাদ।
বারণ
ইফফাত নূরঅরণ্য
মনে আছে তোমার-
শেষ কবে আমার ঘ্রাণ নিয়েছিলে?
মনে আছে কি?
সোনালি পাড়ের ফিরোজা শাড়িতে শেষ কবে দেখেছিলে আমায়?
শাড়িটা কিন্তু তোমারই দেয়া উপহার ছিল
ওই যে, ৫ম বসন্ত বরণ উৎসবে।
সেদিন প্রথম বুঝিয়েছিলে
আমার আখির কাজলের মাদকতায়ও মাতাল হতে পারে কেউ!
আমি কিন্তু বুঝতে চাইনি, জানো?
কেন বুঝতে চাইবো বল?
সেই যে মহাকালের শুরু থেকেই
কৃষ্ণনাঙ্গীদের কারোর বুকে তোলপাড় উঠানো বারণ!তবুও তুমি ছিল নাছোড়বান্দা হাওয়ার মত!
কখনো এক মুঠো বেলির মালার সুবাসে
কখনো বা পূব আকাশের প্রথম ভোরের বাতাসে
অথবা কখনো ঝুম বৃষ্টির শীতল পরশে
আমাকে ছুঁয়ে দিতে প্রতি মুহূর্ত!আমি লজ্জায় স্বর্ণ লতিকার মত লুটিয়ে পড়তাম
ভাবতাম এ ও কি করে হয় বল তো?
এই কৃষ্ণাঙ্গীর জন্য বুঝি কারোর মন পুড়তে পারে?
কেউ কি একে সমস্ত সত্ত্বা-আত্মায় অনুভবের বাঁধনে বাঁধতে পারে?
কেউ বুঝি একে ধারণ করতে পারে আকাশের মত বিশালতা দিয়ে?তারপর সেদিন
ওই ৫ম বসন্ত বরণের উৎসবে
তুমি এক নীরব ঘোষণা দিয়ে আমায় আপন করে নিলে!
বুঝিয়ে দিলে আমার সকল ভেতর বাহির জুড়ে বিচরণের অধিকার শুধু তোমার!!
আমার কাজল রেখায় অশ্রুর জোয়ার ভাটায় উপস্থিতি শুধুই- তোমার!!কিন্তু আজ প্রহরের পথচলা যেন কোন ভিন্ন আবর্তে!
আজ ঝুম বৃষ্টিতে তুমি আর আমার চুল বেয়ে পড়া টুপটাপ জলের মায়ায় বাঁধা পড়ো না!
ভরা পূর্ণিমায় আমার চোখে তুমি আর মাদক খুঁজে পাও না!
তপ্ত ক্ষরায় আমার ললাট চুমে যাওয়া ঘাম গুলো আজ আর তোমায় টানে না!
রেশমি চুড়ির ঝংকারে
অথবা দু’জোড়া নূপুরধ্বনি আজ যেন তোমার কান ভারি করে তোলে অসহ্য আওয়াজে!
ফিরোজা শাড়িরটার আঁচলে আর দুজনের জড়াজড়ি করে তারা গোনা হয় না রাতে!অরণ্য,
খুব কি প্রয়োজন ছিল-
হঠাৎ আসা বর্ষা জলে আমায় ভেজানোর?
খুব কি দরকার ছিল-
আমায় বেলির মালার মায়ায় জড়ানোর?
যদি আজ ভালোবাসা মলিন হয়েই যাবে কৃষ্ণ রঙের আঁচড়ে,
তবে কেন বলেছিলে-
এই চোখের কাজলে বাঁধা পরেছ তুমি সারাজনমের জন্য..!?
আজ যখন আমার ঘ্রাণ আর তোমায় মাতাল করে না তবে কেন বলেছিলে-
শত ঝড় ঝাপ্টাতেও হাতের বাঁধন ছিঁড়বে না কখনো..!?তবে কি সেই মহাকালের গাঁথাই সত্য?
আমাদের
এই কৃষ্ণকলিদের কারোর বুকের স্পন্দনে নাম লেখানো বারণ?8 Comments
Friends
মুক্তা বুলবুলি
@chandra-mukta
Md. Habibur Rahman
@habib
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
sumayaTabassumMou
@sumayatabassummou
Faruk-Hasan
@faruk-hasan
Mir Qudrot Addin
@qudrotaddin
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
S.M ROBEL
@smrobel
Sayeeda-Aktar
@sayeeda-aktar


যে ভালবাসা বর্ণ দেখে নির্ধারিত হয়, সেটা ভালবাসা না মোহ। যারা এই বর্ণবাদী ভালবাসার চাষ করে, তারা ভালবাসার যোগ্যই না।