Profile Photo

মেহেদি হাসান রাশিকOffline

  • Mehedi-Hasan-Rashik
  • ‘মা এবং মা’

    একখান মা বানামু, একদম আমার মায়ের মুতো দেকতে,
    চোকের পলক পরবি বার বার, আমাক কবি ক্যামন আছো ব্যাটা?
    আমি কমু, ভালো আছি আম্মু, এরপর চুপ থাকমু।
    কেউ কতা কমু না। একদম চুপ। ভালোবাসার কুনো শব্দ নাই, কুনো ধ্বনি নাই।
    মা বানামু কাঠ আর মাটি দিয়া, তার কোলেত মাতা রাকমু, হাসমু খেলমু, চুমা দিমু, মা আমাক কবি নিমক হারাম।
    আমি আবার হাসমু, হাসতেই থাকমু। মরার আর বেশি দিন বাকি নাই।
    মা আমার মরে যাবি, আমি মরমু, কিন্তু আমার মরা বুকে, কড়া ভালোবাসা ডা ঢিপ ঢিপ করবি।
    আমি শুনে হাসমু আর কমু, কিরে হালা মরস নাই যে দেখি?
    ঢিপ ঢিপানি আমাক কবি, মরি নি রে, মরি নি।
    সব কিচু বুড়া হয়, আমার মাও বুড়া হচ্ছে। কি এক নিয়ম আল্লা বানাইছে,
    দিন দিন চামড়া ঝুলে যাচ্ছে আর আমাক চিন্তা দিচ্চে।
    আম্মু যকন চ্যাংড়া ছিলো, আমি ছোট্ট ছিলাম। আমি বড় হচ্চি, তরুণ হচ্চি, আর মা বুড়া হচ্ছে,
    কেন যেন নদীর পানির মুতো, মা আমাক তার যৌবন দিয়ে দিচ্চে।
    এখন বুজি মা হওয়া কত জ্বালার, কত কষ্টের, কত সজ্জের, কত ত্যাগের।
    হু হু বাবা সোজা না এতো, এতো সোজা না,
    হাড্ডি ফুড়ে বের হইছি, হাটা শিকছি, কতা শিকছি,
    এখন সব কই, কিন্তু মায়ের কতা কমে যাচ্চে দিন দিন।
    ভয় রে বন্দু, বড় ভয় হয়। ভালোবাসি মা তোমাক, একদম খুব ভালোবাসি।
    মেলা দিন বাচো আমার হায়াত নিয়ে।

    8
    1 Comment

Friends

Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Najmon Naher
@nahernajmon
Profile Photo
Tasmin-Aziz
@tasmin-aziz
Profile Photo
Monirul Islam
@monirul9234
Profile Photo
Maksuda Akter
@maksudashima
Profile Photo
Azuma Heem
@azuma-heem-33
Profile Photo
Hasina Rahman
@hasina-rahman
Profile Photo
Nabanita Banik Mumu
@nabanita246
Skip to toolbar